ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম – বর্ণমালা টেলিভিশন

ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ April, ২০২৬ | ৫:৫৭ 119 ভিউ
শরীরের আভ্যন্তরীণ নানারকম কার্যকারিতার ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের গুরুত্বের কথা আমরা অনেকেই জানি। কিন্তু আধুনিক রূপচর্চার জগতেও যে ম্যাগনেসিয়ামের গুরুত্ব অপরিসীম তা আমাদের অনেকেরই জানা নেই। শুষ্ক ত্বকের আর্দ্রতা ফেরানো থেকে শুরু করে শরীরের দুর্গন্ধ নিয়ন্ত্রণে ম্যাগনেসিয়ামের বহুমুখী গুণাগুণ রয়েছে। বিশেষ করে যাঁরা একজিমা বা ব্রণের মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য ম্যাগনেসিয়াম হতে পারে একটি সাশ্রয়ী ও কার্যকরী সমাধান। আজকের আয়োজনে থাকছে ত্বকের যত্নে ম্যাগনেসিয়ামের উপকারিতা ও ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে জরুরি কিছু তথ্য। ত্বকের জন্য ম্যাগনেসিয়ামের উপকারিতা ত্বকের সুরক্ষা স্তর মজবুত করে গবেষণায় দেখা গেছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ লোনা পানিতে গোসল করলে শুষ্ক ত্বকের সুরক্ষা স্তর বা ‘স্কিন ব্যারিয়ার’ উন্নত হয়। এটি ত্বককে বাইরের ধুলোবালি ও জীবাণু থেকে রক্ষা করে এবং কোষের প্রদাহ রোধ করে। ঘরে বসে স্পা-এর মতো আরাম পেতে বাথ সল্ট হিসেবে ম্যাগনেসিয়াম ব্যবহার করতে পারেন, যা শরীরের মাংসপেশিকে শিথিল করে প্রশান্তি দেয়। আর্দ্রতা ধরে রেখে অকাল বার্ধক্য রোধ করে ম্যাগনেসিয়াম ত্বককে ভেতর থেকে হাইড্রেটেড রাখে। এটি ত্বকের খসখসে ও লালচেভাব কমিয়ে দেয়। নিয়মিত ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিরাম বা লোশন ব্যবহার করলে ত্বকের স্থিতিস্থাপকতা বৃদ্ধি পায় এবং বলিরেখা দূর হয়, ফলে ত্বক অনেক বেশি সতেজ দেখায়। ব্রণ ও তৈলাক্তভাব নিয়ন্ত্রণ ত্বকে ম্যাগনেসিয়াম অয়েল ব্যবহার করলে এটি চর্বি ও তেলের কণাগুলো ভেঙে দিয়ে অতিরিক্ত সিবাম নিঃসরণ কমাতে সাহায্য করে। এটি কেবল ব্রণের তীব্রতা কমায় না, বরং একজিমা বা রোজাসিয়ার মতো প্রদাহজনিত চর্মরোগের অস্বস্তি উপশমেও এক বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। প্রাকৃতিক ডিওডোরেন্টগুলোতে ম্যাগনেসিয়াম একটি প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি শরীর থেকে টক্সিন বের করে দেওয়ার মাধ্যমে একটি মৃদু ডিটক্সিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করে। এর ফলে শরীরের অপ্রীতিকর দুর্গন্ধ দূর হয় এবং ত্বক দীর্ঘক্ষণ সতেজ থাকে। কিভাবে ব্যবহার করবেন? ম্যাগনেসিয়ামের সর্বোচ্চ সুবিধা পেতে নিচের বিষয়গুলো মেনে চলা জরুরি– খাদ্যাভ্যাস: প্রতিদিনের খাবারের তালিকায় বাদাম, বীজ, হোল গ্রেইন, শিম, সবুজ শাকসবজি এবং দই রাখুন। প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত ম্যাগনেসিয়াম ত্বক ও চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ম্যাগনেসিয়াম অয়েল: হাতের তালুতে ১-৩ পাম্প ম্যাগনেসিয়াম অয়েল নিয়ে প্রতিদিন ত্বকে মালিশ করতে পারেন। এটি স্প্রে আকারে বাজারে পাওয়া যায়। ময়েশ্চারাইজার: ম্যাগনেসিয়াম ক্লোরাইড যুক্ত নন-টক্সিক ময়েশ্চারাইজার দিনে অন্তত তিনবার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। যেকোনো নতুন উপাদান ব্যবহারের আগে কিছু সতর্কতা মেনে চলুন- প্যাচ টেস্ট: মুখে ব্যবহারের আগে হাতের কবজিতে লাগিয়ে দেখে নিন কোনো অ্যালার্জি হচ্ছে কি না। পরিমাণ: দিনে ৩৫০ মিলিগ্রামের বেশি ম্যাগনেসিয়াম গ্রহণ করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া সাপ্লিমেন্ট নেবেন না। পার্শ্বপ্রতিক্রিয়া: কিছু ক্ষেত্রে ত্বকে জ্বালাপোড়া, চুলকানি বা লালচে র‍্যাশ হতে পারে। যদি ম্যাগনেসিয়াম অয়েল ব্যবহারের সময় সামান্য জ্বালা করে, তবে বুঝবেন শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি আছে অথবা আপনি একবারে অনেকটা ব্যবহার করে ফেলেছেন। সেক্ষেত্রে অল্প পরিমাণে ব্যবহার শুরু করুন। কাদের জন্য নিষেধ ডায়াবেটিস, অন্ত্রের রোগ, হৃদরোগ বা কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া যাঁরা বিষণ্ণতা বা দুশ্চিন্তার ওষুধ খাচ্ছেন, তাঁদের ক্ষেত্রেও এটি বিরূপ প্রভাব ফেলতে পারে। ম্যাগনেসিয়াম কেবল একটি খনিজ উপাদান নয়, এটি ত্বকের স্বাস্থ্যের জন্য একটি শক্তিশালী রক্ষাকবচ। সঠিক নিয়ম মেনে এবং পরিমাণমতো ব্যবহার করলে এটি আপনার ত্বককে আরও নমনীয়, উজ্জ্বল ও সতেজ করবে। তবে যেকোনো শারীরিক অস্বস্তি দেখা দিলে দেরি না করে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সূত্র: স্টাইলক্রেজ ও অন্যান্য

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা