ইনসুলিনের খরচ বাঁচাবে খাবার! গবেষণায় উঠে এল ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায় – বর্ণমালা টেলিভিশন

ইনসুলিনের খরচ বাঁচাবে খাবার! গবেষণায় উঠে এল ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহজ উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ February, ২০২৬ | ৪:৪৬ 136 ভিউ
টাইপ-১ ডায়াবেটিস রোগীদের জন্য আশার আলো দেখাচ্ছে নতুন এক গবেষণা। সাম্প্রতিক এই গবেষণায় দেখা গেছে, লো-ফ্যাট বা কম চর্বিযুক্ত ভেগান ডায়েট অনুসরণ করলে রোগীদের প্রতিদিনের ইনসুলিনের চাহিদা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সাধারণত ইনসুলিন এমন একটি হরমোন যা রক্তপ্রবাহ থেকে গ্লুকোজ সরিয়ে পেশী ও লিভারের কোষে পৌঁছে দেয়, যা পরবর্তীতে শক্তি হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু টাইপ-১ ডায়াবেটিস রোগীদের শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি হয় না, তাই তাদের ইনজেকশনের মাধ্যমে এই হরমোন গ্রহণ করতে হয়। গবেষণাকালে বিজ্ঞানীরা লো-ফ্যাট ভেগান ডায়েটের সাথে সাধারণ একটি নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের তুলনা করেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, যারা কঠোরভাবে কম চর্বিযুক্ত নিরামিষ বা ভেগান খাবার গ্রহণ করেছেন, তাদের প্রতিদিনের মোট ইনসুলিনের চাহিদা ২৮ শতাংশ বা গড়ে ১২.১ ইউনিট কমেছে। অন্যদিকে, যারা সাধারণ ডায়েট অনুসরণ করেছিলেন, তাদের ইনসুলিন চাহিদার ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়নি। এই গবেষণা ডায়াবেটিস ব্যবস্থাপনায় খাদ্যাভ্যাসের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে। সূত্র: সামা টিভি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ