‘কাউকে হতাশ করতে চাই না’ – বর্ণমালা টেলিভিশন

‘কাউকে হতাশ করতে চাই না’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৬ | ৭:৫১ 26 ভিউ
বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহের শেষ নেই। ঘর থেকে এক পা বাইরে রাখলেই লেন্সবন্দি হন তারা। এই পাপারাজ্জি সংস্কৃতি নিয়ে বিটাউনে বিতর্ক দীর্ঘদিনের। জয়া বচ্চনের মতো তারকারা বারবার মেজাজ হারিয়েছেন এই নজরদারির কারণে। এবার সেই একই প্রসঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করলেন বলিউডের ডিম্পল গার্ল প্রীতি জিনতা। অভিনেত্রী জানান, ভক্তদের ভালোবাসা পেতে তিনি সবসময়ই পছন্দ করেন এবং কাউকে ফিরিয়ে দেওয়া তার স্বভাব নয়। প্রীতির কথায়, ‘আমি কাউকে হতাশ করতে চাই না।’ তবে এই না ফেরানোর মানসিকতার সুযোগ নিয়ে কেউ যখন তার ব্যক্তিগত পরিসরে হানা দেয়, তখন বিষয়টি তার কাছে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে প্রীতি লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমার ছবি তুলতে এলে আমি কখনো ‘না’ বলি না। তবে না জানিয়ে ছবি তোলা, জিমের বাইরে ওত পেতে থাকা কিংবা গোপনে বাড়ির অন্দরের ছবি তুললে আমি চরম বিরক্ত হই।’ উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আমার কাছে একটা ভারসাম্য রক্ষার খেলা। আমি ব্যক্তিগতভাবে নিরিবিলি থাকতেই ভালোবাসি। ভক্তদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, কাউকে হতাশ করতে চাই না কিন্তু সবাই যেন ছবি তোলার আগে একবার অনুমতি নেয়। অনুমতি চাইলে আমি কখনোই না করি না, সমস্যাটা হয় অনুমতি না নিলেই।’ জয়া বচ্চনের মতো প্রীতিও মনে করেন, একজন তারকার জীবন সাধারণের জন্য খোলা বই হলেও তাদের ব্যক্তিগত মুহূর্তগুলো কেবল তাদেরই থাকা উচিত। বিনোদন জগতের চাকচিক্যের পেছনে যে ব্যক্তিগত একাকিত্ব বা গোপনীয়তার প্রয়োজন থাকে, সেই বার্তার মাধ্যমেই প্রীতি তার ভক্ত ও পাপারাজ্জিদের সংযত হওয়ার অনুরোধ জানিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১