জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬
৪:৫৭ পূর্বাহ্ণ
1 ভিউ

জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৬ | ৪:৫৭ 1 ভিউ
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক কিশোরীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের প্রতি ঘৃণা প্রদর্শন, থুথু নিক্ষেপ ও কুশপুত্তলিকা দাহ করে। আজ ২২শে জুলাই, বুধবার দুপুর ১২টায় মোংলা পৌরসভার সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সর্বস্তরের নারী ও পুরুষ নেতাকর্মীরা অংশ নেন। ‘সচেতন নাগরিক সমাজের’ ব্যানারে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি এবং পৌর যুবদলের আহ্বায়ক আবুল কাশেমসহ স্থানীয় নেতারা। মোংলা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, জামায়াতের এমপি গাজী নজরুল যে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন সেটা বাংলার মানুষ দেখেছে। তার এ ধরনের কর্মকাণ্ড মুসলমান হিসেবে আমাদের ব্যক্তিত্বে লেগেছে। আমরা এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ সময় অপর বক্তারা বলেন, ১৯৭১ সালে জামায়াতে ইসলামী যেভাবে নারীদের ওপর নির্যাতন চালিয়েছিল, তারা আজও সেই জঘন্য মানসিকতা থেকে বেরিয়ে আসতে পারেনি। ধর্মের নাম ব্যবহার করে তারা এখনো নারীদের ওপর নির্যাতন ও ধর্ষণের মতো অপকর্ম চালিয়ে যাচ্ছে। বক্তারা এসময় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এ ধরনের কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদ সভা শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা ঘৃণাস্বরূপ জামায়াত নেতার কুশপুত্তলিকা দাহ এবং তাতে থুথু নিক্ষেপ করে ঘটনার প্রতিবাদ জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল? বাংলাদেশ থেকে বেলুচিস্তান – অভাব শুধু একজন মুজিবরের নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ আগুন, একে একে সারাদেশে পুড়ছে ‘জুলাই স্তম্ভ’ মুফতি তাহেরী: কট খাওয়ার আগে রোমান্টিক, কট খেলে কয় বউ, আবার বট বাহিনীও আছে জামায়াত এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ ও থুথু নিক্ষেপ ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন জাতিসংঘের প্রতিবেদন: বাংলাদেশে স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই ৬ কোটি ৭৮ লাখ মানুষের ১৫ বছরে পাকিস্তানে এইচআইভি সংক্রমণ বেড়েছে ৫০০ শতাংশ, ২০২৪ সালেই মৃত্যু ১৪ হাজার এনবিআরের মাঠপর্যায়ের তদারকি নিয়ে উদ্বেগ: ‘হয়রানি-দুর্নীতি বাড়ার শঙ্কা, সমাধান ডিজিটাল করব্যবস্থা’ নতুন বন্দোবস্তের এই লজ্জা রাখি কোথায়?— জামায়াত-এনসিপিকে ধুয়ে দিলেন রাশেদ রোমের রাস্তায় প্রবাসী বাঙালিদের হাতে গণধোলাই খেলেন সাবেক শিবির নেতা বনি আমিন মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ