‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল – বর্ণমালা টেলিভিশন

‘আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি’— কুমিল্লা এসপির বিস্ফোরক মন্তব্য ভাইরাল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ July, ২০২৬ | ৫:৩৭ 76 ভিউ
“আপনার বহু আগে ঢাকায় আমি ছাত্রদল করে আসছি”— কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রকাশ্য আলোচনা সভায় এক ছাত্রদল নেতাকে উদ্দেশ্য করে কুমিল্লা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামানের এমন একটি বিস্ফোরক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ১৬ই জুলাই, বৃহস্পতিবার জাতীয় জুলাই দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এই নজিরবিহীন বাক্যবিনিময় ও তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। ​ঘটনার সূত্রপাত হয় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর বক্তব্যকে কেন্দ্র করে। তিনি সভামঞ্চে পুলিশ সুপারকে সরাসরি উদ্দেশ্য করে অভিযোগের সুরে বলেন, ​”আপনি কুমিল্লায় আসার পর থেকেই ফ্যাসিস্টরা কুমিল্লায় জাঁকিয়ে বসেছে। আপনি তাদের গ্রেপ্তার করছেন না।” ​ছাত্রদল নেতার এমন সরাসরি ও গুরুতর অভিযোগের জবাবে মঞ্চে থাকা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং নিজের রাজনৈতিক অতীতের কথা উল্লেখ করে কড়া জবাব দেন। ​পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, ​”এটা কোনো পলিটিক্যাল মঞ্চ না। একটি সুশৃঙ্খল বাহিনী সম্পর্কে আপনি এভাবে ঢালাও কথা বলতে পারেন না। ছাত্রদল আমি নিজেও করেছি; আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে আসছি। আপনি যখন কোনো আনুষ্ঠানিক মিটিংয়ে কথা বলবেন, তখন সুনির্দিষ্ট তথ্য নিয়ে কথা বলবেন।” ​এসপির বক্তব্যের পর ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠু পুনরায় মাইক হাতে নিয়ে পাল্টা দাবি করেন, “আমরা যখন আপনাদের সুনির্দিষ্ট তথ্য দেই, তখনও আপনারা তাদের গ্রেপ্তার করেন না।” ​মিঠুর এই দাবির জবাবে পুলিশ সুপার আনিসুজ্জামান বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি বাস্তব চিত্র তুলে ধরে বলেন, ​”আপনারা এখন নিজেদের ব্যক্তিগত বা রাজনৈতিক শত্রুকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন! যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্টের তকমা দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, ৫ আগস্টের পর দেশে কোনো পুলিশ ছিল না। আমরা সেই ভেঙে পড়া পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে আবার ঘুরিয়ে দাঁড় করানোর চেষ্টা করছি।”

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন