নিউজ ডেক্স
আরও খবর
৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান
নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর
টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার
টুঙ্গিপাড়ার মিছিলের ভিডিও বনানীর বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার
ক্রাইস্টচার্চ টেস্টের একাদশে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। এ বিষয়ে ভারত টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যদি মনে হয় যে সে ফর্মে নেই, তবে (দলের) সঙ্গে রাখারও প্রয়োজন নেই।’ এছাড়া মোহাম্মদ কাইফ বলেন, ‘বিশ্বাস করা কঠিন, ভারতের অন্যতম প্রধান পেসার মোহাম্মদ সিরাজ আবারও বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকের নামগুলোর একটি হওয়া উচিত সিরাজের।’ বিজ্ঞাপন ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করেছে। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দীপ ভালো বোলিং করলেও অন্যদের পারফরম্যান্স হতাশাজনক। শুরুতে নিউজিল্যান্ডের দুই ওপেনার ২৬ ওভারে ৭৭ রানের জুটি গড়েন। প্রথম সেশনের শেষ বলে ৩১ রান করা কনওয়ে আউট হন। দ্বিতীয় সেশনে নিউজিল্যান্ড ১১০ রানে ৩ উইকেট হারালেও আকাশ দীপ ও অংশুল কম্বোজের বোলিংয়ের পরও ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের হয়ে পঞ্চম উইকেটে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৭৪ রান যোগ করেন। ষষ্ঠ উইকেটে ব্লান্ডেল ও গ্লেন ফিলিপস অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি গড়েন। ৫০তম টেস্ট খেলতে নেমে ৫৩ রানে অপরাজিত আছেন ব্লান্ডেল এবং অধিনায়ক টম ল্যাথাম ৫৯ রান করেছেন। ভারতের দুশ্চিন্তার বড় কারণ যশপ্রীত বুমরা ১৯ ওভার অর্থাৎ ১১৪ বল করেও কোনো উইকেট পাননি। টেস্ট ক্যারিয়ারে এক দিনে উইকেট না পেয়ে এর চেয়ে বেশি ওভার কখনো বোলিং করেননি বুমরা। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৩ উইকেট সিরাজের। ১১ ম্যাচে এই উইকেট শিকার করা পেসারকে বাইরে রাখায় বুমরার ওপর চাপ বাড়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে, ক্রাইস্টচার্চ টেস্টে খেলতে নেমে ক্যারিয়ারের প্রথম ৩৩টি টেস্ট ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। তিনি পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকারের ৩২টি টেস্টের রেকর্ড এবং ছুঁয়েছেন সঞ্জয় মাঞ্জরেকারকে।
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের
রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার এক বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার (২১ জুলাই)। গত বছরের এই দিনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিদ্যালয় ভবনের ওপর ভেঙে পড়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আরোগ্য প্রার্থনায় আজ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় শোক ও দোয়া অনুষ্ঠান, যার প্রতিপাদ্য ছিল
“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে”।
এক বছর পরও দগদগে স্মৃতি
অনুষ্ঠানে স্মৃতিচারণ করতে গিয়ে বারবার আবেগে থমকে যাচ্ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষিকা ফারজানা কাবেরী। তিনি জানান, দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগেও শ্রেণিকক্ষের পরিবেশ ছিল একদম স্বাভাবিক। কয়েকজন শিক্ষার্থী পড়া বুঝতে না পারায় তিনি তাদের নিয়ে ক্লাসেই ছিলেন, আর তখনই দুর্ঘটনায় নিহত সহকর্মী ও কো-অর্ডিনেটর মাহেরিন চৌধুরীর সঙ্গে তার শেষ কথোপকথন হয়।
এর কিছুক্ষণ পরই বিকট বিস্ফোরণ ঘটনাস্থলে ছড়িয়ে দেয় ঘন কালো ধোঁয়া আর আতঙ্ক। ফারজানা কাবেরী বর্ণনা করেন, সে সময় ঘরের ভেতর আটকে পড়া আঠারোজন শিক্ষার্থীর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, বাইরে বেরোনোর পথও ছিল আগুনে ঘেরা। শিক্ষার্থীদের আতঙ্কিত প্রশ্ন আর কান্নার মধ্যেও তিনি তাদের সাহস জুগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, যদিও নিজেও জানতেন না তারা বাঁচবেন কি না।
তিনি বলেন, ধোঁয়ায় শ্বাসকষ্টে ছটফট করা এক শিশু তার ওড়নার আঁচল মুখে চেপে শ্বাস নেওয়ার চেষ্টা করছিল— এই দৃশ্যটি আজও তাকে তাড়া করে বেড়ায়।
নিহত শিক্ষার্থী তানভীর আহমেদের বাবা রুবেল মিয়া বলেন, সকালে নিজের হাতে ছেলেকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন, কিন্তু দুপুরে তাকে ফিরিয়ে নিতে হয়েছিল নিথর দেহ হিসেবে। এখন প্রতিদিন ছোট ছেলেকে স্কুলে আনতে গিয়ে শত শত শিক্ষার্থীর মাঝে তিনি খুঁজে ফেরেন তানভীরের মুখ।
নিহত তাসনিম আফরোজ আয়মানের মা আয়েশা আক্তার বলেন,
কোনো অর্থই সন্তানের শূন্যতা পূরণ করতে পারে না। তিনি চান, ভবিষ্যতে আর কোনো পরিবার যেন এমন নির্মম অভিজ্ঞতার মুখোমুখি না হয়।
অভিভাবকদের অভিযোগ, দুর্ঘটনার এক বছর পরও এলাকায় প্রশিক্ষণ বিমান চলাচল অব্যাহত রয়েছে। বিমান উড্ডয়নের শব্দ শুনলেই অনেক শিক্ষার্থী ও অভিভাবক আতঙ্কিত হয়ে পড়েন। তারা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
নিজেও একজন মা হওয়ায় শিক্ষার্থীদের আকুতি সেদিন তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল বলে জানান তিনি। প্রাণে বাঁচার কোনো নিশ্চয়তা না থাকলেও তিনি শিক্ষার্থীদের ভরসা দিয়ে গিয়েছিলেন যে কোনো না কোনোভাবে তারা বেরিয়ে আসতে পারবেন।
শেষ পর্যন্ত সহায়তাকারীদের প্রচেষ্টা ও পারিপার্শ্বিক সহযোগিতায় তারা প্রাণে বেঁচে ফেরেন বলে জানান ফারজানা কাবেরী। তবে সেদিনের আগুন, ধোঁয়া আর শিশুদের আতঙ্কিত মুখ— এই স্মৃতি কখনো ভুলতে পারবেন না বলে জানান তিনি, একে নিজের শিক্ষকজীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।
শোকের এক বছর
গত বছরের এই দুর্ঘটনা দেশজুড়ে ব্যাপক শোক ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। এক বছর পরও সেই ঘটনার স্মৃতি এখনও শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মনে গভীরভাবে দাগ কেটে আছে বলে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বক্তব্যে উঠে এসেছে। নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের পাশাপাশি বিভিন্ন স্মৃতিচারণমূলক আয়োজন করা হয় অনুষ্ঠানে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]