নিউজ ডেক্স
আরও খবর
১৫ অগাস্টের কর্মসূচির চেষ্টা করায় বাংলাদেশ জাসদের কার্যালয় উচ্ছেদ করছে সরকার
ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী: দ্রব্যমূল্য কমাতে সময় লাগবে, ছয় মাসে দৃশ্যমান ফল চাওয়া ঠিক নয়
রাশিয়া থেকে গম আমদানি ও জ্বালানি সহযোগিতা নিয়ে অপতথ্য ছড়ানোর অভিযোগ, ব্যাখ্যা দিলো রুশ দূতাবাস
শেখ হাসিনার আমলে নির্মিত থার্ড টার্মিনাল চালুর উদ্যোগ বিএনপি সরকারের
১,৮৫০ কোটি টাকার এলএনজি কেনাকাটা, কমিশন-বাণিজ্যের ঝুঁকি কতটা
এবার ‘পিংক বাস’ নামে নতুন যাত্রা
‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির
জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগে তোলপাড় চলাকালীন নতুন মোড় নিয়েছে ঘটনা। তার ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন।
সম্প্রতি এসএসসি পরীক্ষার্থী ১৮ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে হাতেনাতে আটক হওয়ার ঘটনায় সাংসদ গাজী নজরুল ইসলাম তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন এবং জেলা জামায়াতও এ বিষয়ে বিবৃতি দেয়। যদিও দাখিল করা কাবিননামা ও উক্ত কিশোরীড় বায়োডাটায় তথ্যের অসঙ্গতি রয়েছে।
এই ঘটনার পর সাংসদ গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমানকে অভিযুক্ত করেন যে, তিনি গোপনে সিসি ক্যামেরা লাগিয়েছেন। অভিযোগের পর থেকেই ড্রাইভার ওবায়দুর রহমান জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ড্রাইভারের চিঠিতে যা বলা হয়েছে
ব্যাক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমান প্রধানমন্ত্রীর কাছে লেখা আবেদনে উল্লেখ করেন যে, গাজী নজরুল ইসলামের নির্দেশে ও তত্ত্বাবধানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন না, বরং তিনি সাক্ষী হিসেবে ছিলেন। তিনি দাবি করেন, সাংসদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ (যেমন জমি দখল, নারী নির্যাতন, দুর্নীতি ইত্যাদি) প্রকাশ্যে আসার পর তাকে হুমকি দেওয়া হচ্ছে।
আবেদনে তিনি আরও জানান, আত্মরক্ষার জন্য তিনি গোপন স্থানে আশ্রয় নিয়েছেন এবং তার জীবন বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। আবেদনপত্রে তার মোবাইল নম্বরও উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংসদ গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিন ধরে চাউর রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
বর্তমানে ড্রাইভার ওবায়দুর রহমানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে স্থানীয় মহলে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।