নিউজ ডেক্স
আরও খবর
রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের
তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার
কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত
প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট
অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই
প্রকৃত ইমাম-খাদেমদের বাদ দিয়ে তালিকায় ঢোকানো হলো জামায়াত-শিবির কর্মীদের নাম
হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
১৭ই জুলাই, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
ডাকাতির শিকার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শাহআলম শিকদার চুন্নু (৫০) জানান, গভীর রাতে ৬-৭ জনের একটি ডাকাতদল কৌশলে তাদের বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী এবং একমাত্র মেয়ের হাত-পা ও চোখ দড়ি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা পুরো ঘর তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালংকার এবং একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
ডাকাতির খবর পেয়ে শনিবার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পুলিশ ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি ডাকাত দল এলাকায় প্রবেশ করেছিল।
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
