প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ জুলাই, ২০২৬
৪:৩৮ পূর্বাহ্ণ
58 ভিউ

প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ | ৪:৩৮ 58 ভিউ
প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আলম পান্না। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রশ্ন রেখেছেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সময়ের মতো ‘অভিশপ্ত’ হয়ে উঠছে, যখন মব করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে! মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে পান্না লিখেছেন, “প্রকাশ্যে পিটিয়ে হত্যার হুমকি আসছে। মাননীয় প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলুন, এখনও কি ইউনূসের সেই অভিশপ্ত সময় চলছে?” পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেক সাংবাদিক ও নাগরিক পান্নার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এবং হুমকির ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন। এর আগে আরেক জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরও একই অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর দুই টক-শো গেস্ট ব্যারিস্টার ফুয়াদ ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরের বিভিন্ন টক-শো’তে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের রাজনীতির ইতিহাস নিয়ে অপতথ্য, মিথ্যা তথ্য পরিবেশনের প্রতিবাদ করায় বিভিন্ন জায়গা থেকে হমকি পেতে থাকেন আনিস আলমগীর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ থেকে আনিস আলমগীরের উপর সমন্বিত সাইবার এটাক চালানো হয়, ছড়ানো হয় অপতথ্য ও দেয়া হয় হুমকি। দেশের বর্তমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনামূলক মন্তব্যের মধ্য দিয়ে পান্না ইউনূস আমলের নিরাপত্তাহীনতা ও সন্ত্রাসের স্মৃতি টেনে এনে বর্তমান সরকারের অধীনে একই ধরনের পরিস্থিতি ফিরে আসছে কি না— তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন জ্যেষ্ঠ সাংবাদিকের এমন অভিযোগ দেশে বাকস্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান