‘ইনশাআল্লাহ’ বলে বিশ্বজুড়ে আলোচিত সেই হলিউড অভিনেত্রীকে কুরআন উপহার – বর্ণমালা টেলিভিশন

‘ইনশাআল্লাহ’ বলে বিশ্বজুড়ে আলোচিত সেই হলিউড অভিনেত্রীকে কুরআন উপহার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ | ৯:২৪ 55 ভিউ
জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। একদিকে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর মুক্তি নিয়ে উন্মাদনা, অন্যদিকে তার সাম্প্রতিক কিছু ব্যক্তিগত ও সংবেদনশীল আচরণ ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে। সম্প্রতি লন্ডনে ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা ২’ এর প্রিমিয়ার চলাকালীন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ভক্ত হ্যাথাওয়েকে একটি পবিত্র কুরআন উপহার দিচ্ছেন। সেই ভক্তকে বলতে শোনা যায়, আমি আপনার জন্য এ কুরআনটি নিয়ে এসেছি। আমি আপনার সেই ভিডিওটি দেখেছি যেখানে আপনি ‘ইনশাআল্লাহ’ বলেছেন। উপহারটি গ্রহণ করার সময় হ্যাথাওয়ে অত্যন্ত বিনয় ও হাসিমুখে তাকে ধন্যবাদ জানান। তার এ মার্জিত ভঙ্গি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান হ্যাথাওয়ে ‘ইনশাআল্লাহ’ শব্দটি ব্যবহার করেন, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বয়স বৃদ্ধি এবং মাতৃত্ব নিয়ে কথা বলার সময় তিনি বলেন, ‘আমি একটি দীর্ঘ এবং সুস্থ জীবন কাটাতে চাই, ইনশাআল্লাহ। আমি তেমনই আশা করি।’ অভিনেত্রীর মুখে ‘ইনশাআল্লাহ’ শব্দটির সঠিক এবং সাবলীল ব্যবহার দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেন। অনেকের মতে, এ মন্তব্যের মাধ্যমেই তিনি সাধারণ মানুষের সংস্কৃতির প্রতি তার সম্মান প্রদর্শন করেছেন। এদিকে আগামী ১ মে মুক্তি পেতে যাচ্ছে ২০০৬ সালের কালজয়ী সিনেমা ‘দ্য ডেভিল ওয়ারস প্রাডা’র সিক্যুয়েল। ভ্যারাইটির তথ্য অনুযায়ী, মূল সিনেমার পরিচালক ডেভিড ফ্র্যাঙ্কেল এবং লেখক অ্যালাইন ব্রশ ম্যাককেনা এ পর্বেও কাজ করছেন। প্রথম কিস্তির মতো এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিতেও মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে, এমিলি ব্লান্ট এবং স্ট্যানলি টুচি তাদের আগের চরিত্রেই ফিরছেন। আর কেনেথ ব্রানাঘ, প্যাট্রিক ব্রামাল, সিমোন অ্যাশলে, লুসি লিউ এবং লেডি গাগার মতো বড় তারকারা এবার নতুন করে যুক্ত হয়েছেন। তবে প্রথম সিনেমার অভিনেতা অ্যাড্রিয়ান গ্রেনিয়ারকে এ সিক্যুয়েলে দেখা যাবে না। সূত্র: এনডিটিভি

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা আওয়ামী লীগের ‘১.৫ ট্রিলিয়ন অর্থনীতি’র লক্ষ্যমাত্রা বিএনপি আমলে নামল ১ ট্রিলিয়নে, সময়ও বাড়ল ১০ বছর ছাত্রী হলের ওয়াশরুমের গোপন ভিডিও করা ক্যান্টিনকর্মী আটক, বিক্ষোভে উত্তাল খুবি তরুণদের মার্কিন বাণিজ্য চুক্তির পক্ষে টানতে এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক! জামায়াতের সদস্যদের লিঙ্গভিত্তিক শিক্ষকতার নির্দেশ: মহিলা মাদ্রাসায় ধর্ষণ ঠেকানোই কি উদ্দেশ্য, নাকি নতুন কোনো কূটকৌশল?