সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬
৫:১৭ পূর্বাহ্ণ
38 ভিউ

আরও খবর

সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ জুলাই, ২০২৬ | ৫:১৭ 38 ভিউ
সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা মারা গেছেন। মৃত বাবলু মণ্ডল (৫২) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে। সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান। ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর হওয়া মারামারি ও বিস্ফোরক সংক্রান্ত এক তথাকথিত মামলায় বাবলু মণ্ডল কারাগারে যান। তিনি গত ২২শে জুন কারাগারে যান। কিন্তু কারাগারে যাওয়ার মাত্র এক মাসের মধ্যে সুস্থ-সবল ও নিরোগ স্বাস্থ্যের অধিকারী বাবলু মণ্ডলের এমন মৃত্যুকে সুপরিকল্পিত হত্যা বলে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। আইন ও সালিশ কেন্দ্র: শুধু ২০২৬-এর প্রথম ৬ মাসেই কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু জেল সুপার রফিকুল ইসলামের দাবি, শারীরিক দুর্বলতা থাকায় শুরু থেকেই তিনি নড়াচড়া কম করতেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যদিও কারা-অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে. ক্রমাগত শারীরিক ও মানসিক নিপীড়নের কারণে বাবলু মণ্ডল দ্রুত অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারাগারে তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তাকে। সূত্রের দাবি, বাবলু মণ্ডল কারাগারেই মারা গেছেন, হাসপাতালে নেওয়া হয় তার মৃতদেহ। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান জেল সুপার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন জাতিসংঘে ল্যাভরভের হুঁশিয়ারি— দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করছে ন্যাটো চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ও নিউ গ্রিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ আসিয়ান কাপের শুরুতেই মালয়েশিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি পুড়িয়ে ছাই করে দিল বিএনপি-জামায়াত-এনসিপির সন্ত্রাসীরা সরকারি শৌচাগার ভেঙে বিএনপি কার্যালয় স্থাপন, লাগানো হয়েছে এমপির ছবিও ৯ বছর আগে ফখরুলের গাড়িবহরে হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রায়ানের শেষ মুহূর্তের গোলে বিব্রতকর হার এড়ালো ব্রাজিল আবারও বোতলজাত সয়াবিনের সংকট, ৫ লিটারে বাড়তি গুণতে হচ্ছে ২৫-৩০ টাকা বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন