নিউজ ডেক্স
আরও খবর
জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
বিশ্বের যে প্রান্তেই যাবে ইউনূস, নিজের কুকর্মের জন্য অপমানিত হবে: ওবায়দুল কাদের
কুমিল্লায় মহানগর জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, ভাঙচুর
ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী
চট্টগ্রামে কিশোরদের পর্ন বানিয়ে ব্ল্যাকমেইল ও যৌন নিপীড়ন: যুবদল নেতা নুরুর ভয়াবহ অপরাধ উন্মোচিত
ফেনীতে ‘ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা মিছিল করার কথা ভাবছেন’ অভিযোগে আটক ৬ নেতাকর্মী
ফেনী জেলা যুবলীগের ব্যানারে মিছিল করার কথা ভাবছেন এবং প্রস্তুতি নিচ্ছেন- এমন অভিযোগ তুলে ছয় নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার সকালে শহরের পুর্ব উকিল পাড়া আশ্রাফ কমিশনারের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পরে বিকেলে সন্ত্রাসদমন আইনে মামলা রুজু করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাবেদ হোসেন।
আটক নেতাকর্মীদের পরিবার জানিয়েছে, মামলা ছাড়াই শুধু রাজনৈতিক কারনে তাদের ধরে নিয়ে গেছে পুলিশ। শুক্রবার ছুটির দিন হওয়ায় পরিচিত সবাই আশ্রাফ কমিশনারের বাড়িতে একত্রিত হয়েছিলেন। মিথ্যা অজুহাতে তাদের আটক করা হয়েছে।
জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের পুর্ব উকিল পাড়ায় একত্রিত হচ্ছেন, এমন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে যাওয়ার চেষ্টা করেন।
এসময় সাবেক পৌর কাউন্সিলর আশ্রাফুল আলমের বাসা থেকে জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মিনার (৪৩), পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ফাহিম (১৯), পৌর ছাত্রলীগকর্মী শরিফুল ইসলাম আসিক (২০), নিজাম উদ্দিন মাহমুদ (২৬), সোনাগাজীর ছাত্রলীগকর্মী আব্দুর রহমান (১৯) ও নোয়াখালীর ছাত্রলীগকর্মী মো. রাসেল (২১) কে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ভাষ্য পুলিশের।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দাবি করেন, তারা যুবলীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এর আগেও এই এলাকায় মিছিল করেছিল যুবলীগ-ছাত্রলীগ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]