নিউজ ডেক্স
আরও খবর
‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
হাবিপ্রবি ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ
পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা
তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ
ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি
ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না, জানালেন গুপ্ত শিবির নেতা ফরহাদ
কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন গুপ্ত সংগঠন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এসএম ফরহাদ।
আজ ২৫শে সেপ্টেম্বর, শুক্রবার দুপুরে নড়াইলে এসএসসি-দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
গুপ্ত সংগঠন শিবিরের নড়াইল জেলা আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ অডিটরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়।
ফরহাদ বলেন, কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো ছাত্র সংগঠনের হতে দেওয়া হবে না। সেটা শিবির হোক আর যেই হোক, কলেজ ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে উন্মুক্তভাবে চলাফেরা করবে, লেখাপড়া করবে। কেউ জোর করে দখল করতে এলে প্রতিহত করা হবে।
নড়াইল জেলা গুপ্ত সংগঠন শাখার সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে ও নড়াইল জেলা শাখার সেক্রেটারী রোমান শেখের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক যায়েদ আহমাদ।
জেলায় জিপিএ-৫ প্রাপ্ত চার শতাধিক শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেলা শিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও কোরান উপহার দেওয়া হয়। এ সময় জেলা, উপজেলা, কলেজ পর্যায়ের গুপ্ত সংগঠন শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]