সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন? – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৯ জুন, ২০২৬
৫:৩৪ পূর্বাহ্ণ
67 ভিউ

সবার সামনে সামান্থাকে ‘লাভ ইউ’ বলতে নারাজ রাজ, কিন্তু কেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৬ | ৫:৩৪ 67 ভিউ
বিয়ের ছয় মাস না যেতেই মোহভঙ্গ হলো দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরু। গত ডিসেম্বরে সদগুরুর ঈশাযোগ সেন্টারে আধ্যাত্মিক আবহে রাজ নিদিমরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেই সময়ে সামান্থাকে কম সমালোচনার শিকার হতে হয়নি। শুনতে হয়েছিল ‘ঘরভাঙানি’ খোঁটাও! তবে দ্বিতীয় বিয়ের পর থেকেই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখেন অভিনেত্রী। সিনেমার প্রচার কিংবা প্রিমিয়ার ব্যতীত সামান্থা রুথ প্রভুকে সিনেপাড়ার আর কোনো অনুষ্ঠানে সেভাবে দেখা যায়নি। তবে এবার এক নতুন সিনেমার প্রোমোশনে পরিচালক স্বামীর সঙ্গে অভিনেত্রীর সমীকরণ ধরা পড়ল, তা নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন ওঠে। প্রশ্ন উঠেছে— রাজ নিদিমরু কি নায়িকা স্ত্রীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত? ঠিক কী ঘটেছে? সম্প্রতি ‘মা ইন্তি বাঙ্গারাম’ সিনেমার প্রচারে স্ত্রী সামান্থার সঙ্গে উপস্থিত ছিলেন পরিচালক রাজ নিদিমরুও। তিনি এ সিনেমার যৌথ প্রযোজক। ত্রলাল মুভিং পিকচার্সের ব্যানারে সামান্থা এবং হিমাঙ্ক দুভভুরুর সঙ্গে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর প্রযোজনা করেছেন রাজ নিদিমরু। সেই সিনেমার প্রমোশনেই ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে অনীহা দেখালেন পরিচালক! কী রকম? মঞ্চে যখন অভিনেত্রী সামান্থার কাজের প্রতি নিষ্ঠা এবং প্রস্তুতির প্রশংসা করছিলেন রাজ, সেই সময়ে দর্শকাসন থেকে তাকে অনুরোধ করা হয়, তিনি যেন স্ত্রী সামান্থাকে ‘লাভ ইউ’ বলেন। যদিও প্রথমটায় অনুরাগীদের আবদারের কথা বুঝতে পারেননি, তবে সঞ্চালক খানিক ধরিয়ে দিতেই রাজ যা বললেন, তাতে হতবাক সেখানে উপস্থিত সবাই। কোনো রকম কুণ্ঠাবোধ না করেই ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক বলেন, সামান্থাকে অনেকেই মঞ্চে ‘লাভ ইউ’ বলেন, এখনো দর্শকাসন থেকে অনেকে সে কথা চিৎকার করে বলছেন। তাই ‘ভালোবাসি’ কথাটায় তো নতুনত্ব কিছু নেই। সিনেমার প্রচার অনুষ্ঠান থেকে এ কথা ফাঁস হতেই দক্ষিণী সিনেপাড়ায় গুঞ্জন ওঠে! কৌতূহলীদের প্রশ্ন— ‘তাহলে কি বিয়ের ছয় মাসের মধ্যেই স্ত্রী সামান্থার প্রতি স্বামীর মোহ ভঙ্গ হলো?’ কারও বা প্রশ্ন— ‘নাকি অভিনেত্রী স্ত্রীর এহেন জনপ্রিয়তাকে হিংসা করেন পরিচালক স্বামী?’ কিন্তু কেন ভরা মঞ্চে স্ত্রীর প্রতি প্রেম জাহিরে এত অনীহা? রাজ নিদিমরুর আরেক মন্তব্যেই সেটা স্পষ্ট। সামান্থার দিকে তাকিয়ে তিনি বলেন, তোমার মতো দুর্ধর্ষ অভিনেত্রীর সঙ্গে কাজ করাটা খুবই রোমাঞ্চকর। এ মুহূর্তে আমি তোমাকে একজন অভিনেত্রী হিসেবেই দেখছি এবং সে রকমই আচরণ করছি। অতঃপর বেডরুমের ভাব-ভালোবাসা যে তিনি প্রকাশ্যে আনতে চান না, সেটি মঞ্চেই স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজ নিদিমরু।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাসের পর লঞ্চেও অরাজকতা: নির্ধারিত ভাড়ার তোয়াক্কা নেই, যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো আদায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ: ইউরোপের চার দেশের সমর্থন ফেসবুকে তারেক রহমানের সমালোচনামূলক ভিডিওতে ‘লাইক’ দেওয়ায় বরখাস্ত শিক্ষক! ২৮০ কোটি টাকার সড়ক এখন চষা ক্ষেত: ‘লীগ-সম্পৃক্ততায়’ বাতিল ঠিকাদারের কার্যাদেশ, কাজও বন্ধ এক বছর ধরে বিশ্ববাজারে টানা কমছে জ্বালানি তেলের দাম, বিন্দুমাত্র প্রভাব নেই দেশের বাজারে সারাবিশ্বে স্টার্টআপ বিনিয়োগে জোয়ার: বাংলাদেশে ৫ বছরের সর্বনিম্নে, ১ বছরেই ৯৫ শতাংশ ধস কৃষকের ভর্তুকির সার পাচার হয়ে যাচ্ছে মিয়ানমারে, বিনিময়ে ঢুকছে ইয়াবা-অস্ত্র ভারতীয় ইলিশে দেশের বাজার সয়লাব, ১৯০ টাকার ইলিশ বিক্রি হচ্ছে ১৮শ টাকায়! বনশ্রীতে পথকুকুরদের খাবার দেওয়া তরুণীকে পেটালেন যুবদলের নেতাকর্মীরা এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়কের ভেজাল ওষুধ কারখানায় তৈরি হতো যৌন উত্তেজক বড়ি! ফ্যামিলি কার্ড পাবেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, নিশ্চিত করলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সেই বিউটি রানি এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত ‘নানা অজুহাতে’ ২ বছর অচল করে রাখা হয়েছে শেখ হাসিনা সরকারের গড়া মহেশখালীর পাইপলাইন, কিস্তি গুনছে বিপিসি ভিসা সংকটে থমকে আছে শ্রমবাজার, তবুও ১ কোটি কর্মী পাঠানোর প্রতিশ্রুতি প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুর কোথায় কোথায় শিক্ষা সফর করছেন জামায়াতের ৩৪ সাংসদ? আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য রুহী রাজধানীতে গ্রেপ্তার জুলাইয়ে থানা-ফাঁড়ি লুটের ১৪১৭টি অস্ত্র ও প্রায় ৩ লাখ গুলি এখনও চিহ্নিত সন্ত্রাসী-জঙ্গিদের হাতে জ্বালানি তেলের দাম বাড়ায় বহুমুখী চাপে রপ্তানিকারকেরা, বিপর্যস্ত অর্থনীতি ইরান শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ছাড়বে না: জাতিসংঘে পেজেশকিয়ান