প্রেম করছেন শেহনাজ গিল – বর্ণমালা টেলিভিশন

প্রেম করছেন শেহনাজ গিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ July, ২০২৬ | ৫:০৮ 142 ভিউ
বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার অভিনেতা রাঘব জুয়েলের সঙ্গে তার প্রেমের সম্পর্কের গুঞ্জন নতুন করে আলোচনা তৈরি করেছে। মুম্বাইয়ে রাঘবের জন্মদিনের পার্টি শেষে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১০ জুলাই মুম্বাইয়ে জন্মদিনের আয়োজন শেষে একসঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন রাঘব ও শেহনাজ। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় নতুন আলোচনা। জন্মদিনের আয়োজনে বলিউড ও টেলিভিশন অঙ্গনের অনেক তারকা উপস্থিত থাকলেও সবার নজর কাড়ে পার্টি শেষে রাঘব ও শেহনাজের একসঙ্গে বের হওয়ার দৃশ্য। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ভিড়ের মধ্যে শেহনাজের হাত ধরে তাঁকে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন রাঘব। অনেকের ধারণা, ভিড়ের মধ্যে নিরাপদে এগিয়ে যাওয়ার জন্যই তিনি এমনটি করেছিলেন। তবে এই দৃশ্যই দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মনে করছেন, দুজনের সম্পর্ক বন্ধুত্বের চেয়ে বেশি কিছু। আবার অনেকে বলছেন, এটি কেবল একজন ঘনিষ্ঠ বন্ধুর প্রতি স্বাভাবিক যত্নের প্রকাশ। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত রাঘব জুয়েল বা শেহনাজ গিল কেউই কোনো মন্তব্য করেননি। রাঘব ও শেহনাজকে ঘিরে গুঞ্জন অবশ্য নতুন নয়। ২০২৩ সালে সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমায় একসঙ্গে কাজ করার পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে বিভিন্ন সময়ে দুজনই দাবি করেছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। ক্যারিয়ারের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন দুই তারকা। রাঘব জুয়েলকে আগামীতে দেখা যাবে ‘ভাই তেরা স্টার হ্যায়’ সিনেমায়। অন্যদিকে শেহনাজ গিলও একাধিক নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছেন। উল্লেখ্য যে, ২০১৯ সালে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নেওয়ার মাধ্যমে ব্যাপক পরিচিতি পান শেহনাজ। ওই অনুষ্ঠানেই সালমান খানের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে ২০২৩ সালে সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তাঁর।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস