বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে রোনালদোর বিস্ফোরক মন্তব্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ November, ২০২৫ | ৬:৪১ 116 ভিউ
ফুটবলের দুই সুপারস্টার—ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি—যেখানে দীর্ঘদিন ধরে ভক্তদের তুলনার বিষয়, সেখানে রোনালদোর সর্বশেষ মন্তব্য অনেককে চমক দিয়েছে। আল-নাসরের এই তারকা স্ট্রাইকার পর্তুগালের হয়ে আগামী ২০২৬ সালের বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে নিজের মানসিক অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বললেন, মেসির মতো বিশ্বকাপ জেতা তার ফুটবল ক্যারিয়ারের “পরিচয় নির্ধারণ করবে না।” এরআগে ২০২২ বিশ্বকাপের সময় রোনালদো জানিয়েছিলেন, বিশ্বকাপ জেতা তার “সবচেয়ে বড় স্বপ্ন,” কিন্তু এখন তার বক্তব্যে ধরণের বদল লক্ষ্য করা যাচ্ছে। তিনি পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে বললেন, ‘আপনি কি আমাকে জিজ্ঞেস করছেন, ক্রিশ্চিয়ানো, বিশ্বকাপ জেতা কি স্বপ্ন? না, এটা স্বপ্ন নয়। ইতিহাসে আমার স্থান নির্ধারণ করবে কি, একটিমাত্র টুর্নামেন্টের ছয়-সাতটি ম্যাচ জিতলেই? এটা কি ন্যায়সঙ্গত?’ রোনালদোর এই বক্তব্য যেন পরিস্কার করছে, বিশ্বকাপ জয়ের চাপ তার ক্রীড়াজীবনের সবচেয়ে বড় মানদণ্ড নয়। পর্তুগালের অধিনায়ক হিসেবে তিনি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ এবং নেশনস লিগ জিতেছেন, কিন্তু বিশ্বকাপে সেমিফাইনালও যেতে পারেননি। বিশ্বকাপ জয়ের অভাব থাকলেও, তার ক্যারিয়ারের বর্তমান অর্জনগুলো দিয়েই তাকে বিচার করা উচিত বলে মনে করেন তিনি। অবশ্যই, পরবর্তী বছরেই পর্তুগালের হয়ে রোনালদোর বিশ্বকাপের চূড়ান্ত চেষ্টা শুরু হবে। যদি বিশ্বকাপ জয় হয়, হয়তো তার দৃষ্টিভঙ্গি বদলাবে। তবে এখন পর্যন্ত রোনালদোর বক্তব্য স্পষ্ট—মেসির সঙ্গে তুলনা কিংবা বিশ্বকাপ জেতার চাপ তার ফুটবল পরিচয়কে নির্ধারণ করবে না।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’