রোহিতদের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের – বর্ণমালা টেলিভিশন

রোহিতদের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:২৮ 114 ভিউ
ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী মাসের দ্বিতীয়ার্ধে ভারতের বাংলাদেশে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এখনো সরকারের সবুজ সংকেত পায়নি, জানাচ্ছে বিবিসি বাংলা। দিল্লির একাধিক সরকারি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, নির্ধারিত সময়ে এই সিরিজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দিল্লি মনে করছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের সম্পর্কের শীতলতা রোহিতদের এই সফরের জন্য অনুকূল নয়। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সূত্র বলেছেন, ‘এই পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের ক্রিকেট দল গেলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাবে।’ এই অবস্থার কারণে বিসিসিআই সফর ‘রিশিডিউল’ করতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলছে। বিসিসিআই চাইছে এই সফর ২০২৬ সালে আইপিএলের পরে করতে। ভারতীয় বোর্ড মনে করছে, তখন বাংলাদেশে নির্বাচিত সরকার থাকবে এবং পরিবেশ ভালো হবে। তাই সরকার তখন আপত্তি নাও করতে পারে। একজন বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘বাংলাদেশ আর পাকিস্তান এক নয়, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ বোর্ডের সঙ্গে আমাদের সুসম্পর্ক বহু দিনের। এখন যদি কোনো কারণে সিরিজ না-ও হয়, পরে সেটা করা যাবে।’ এর আগে গত বছর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করেছিল। তখনও কিছু উগ্র সংগঠন সিরিজ বাতিলের দাবি তুলেছিল। হ্যাশট্যাগ ‘বয়কটবাংলাদেশক্রিকেট’ ট্রেন্ড করেছিল ভারতের সোশ্যাল মিডিয়ায়। কিন্তু ভারতের সরকার সিরিজ বাতিল করেনি কারণ ওই সিরিজে দুটি টেস্ট খেলা না হলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট হাতছাড়া হতো। বর্তমানে সফর বাতিল হলেও ভারতের তেমন ক্রিকেটীয় ক্ষতি হবে না কারণ কোনো টেস্ট নেই। তাই বিসিসিআই মনে করছে সফর পিছিয়ে দেওয়া যেতে পারে। ভারতের নতুন বোর্ড প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রাজীব শুক্লা। তাকে ‘মধ্যপন্থি’ বলা হয় এবং তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারেন বলে অনেক বোর্ড কর্মকর্তা আশা করছেন। তবে সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত সফর নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। ভারতের কর্মকর্তারা মনে করছেন, রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক হলে আবারও দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক মজবুত হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন