চীনে সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি – বর্ণমালা টেলিভিশন

চীনে সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:০৯ 116 ভিউ
মঙ্গলবার চীনে সরকারি সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফার পারমাণবিক আলোচনার আগে মঙ্গলবার তার এ সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাকাই এ সফরের ঘোষণা দেন। তিনি জানান, আরাগচি এর আগেও গত ডিসেম্বরে চীন সফর করেছিলেন। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো এই সফরের আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তারা শুধু জানিয়েছে, চীন ও ইরানের মধ্যে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন খাতে নিয়মিত যোগাযোগ ও আদান-প্রদান হয়ে থাকে। ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি—যেটি পরবর্তীতে বাতিল হয়ে যায়—সেই চুক্তির অন্যতম স্বাক্ষরকারী ছিল চীন। জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন সই করেছিল। বাকাই বলেন, এই দেশগুলোর সঙ্গে পরামর্শ অব্যাহত রাখা আবশ্যক। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। এর এক বছর পর ইরানও চুক্তির শর্ত ভঙ্গ করে নিজস্ব পরমাণু কর্মসূচি এগিয়ে নেয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প আবারো ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সামরিক হামলার হুমকিও দিয়ে যাচ্ছেন তিনি। ইরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় আব্বাস আরাগচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে তৃতীয় দফার আলোচনা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। চীন বর্তমানে ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং প্রধান তেল ক্রেতা। যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার মুখে ইরানের রপ্তানিযোগ্য প্রায় ৯২ শতাংশ তেলই চীনে যায়, যা ইরানি গণমাধ্যমের তথ্যমতে, তুলনামূলকভাবে বড় ছাড়ে বিক্রি করা হয়। ২০২১ সালে চীন ও ইরান একটি ২৫ বছর মেয়াদি সমন্বিত কৌশলগত চুক্তি স্বাক্ষর করে, যার আওতায় জ্বালানি, নিরাপত্তা, অবকাঠামো এবং যোগাযোগসহ নানা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাচার বাড়ি থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, গ্রেফতার ১ কেন ওয়াদুদকে সঙ্গী হিসেবে বেছে নিলেন জানালেন মৌসুমী অবসরের ঘোষণা দিলেন নেইমার উল্টোরথে ব্রাজিলের ‘মিশন হেক্সা কমপ্লিট’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৮ জনের মৃত্যু দেশের ১২ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস উলিপুরে মাদ্রাসা শিক্ষার্থীকে রাতভর ধর্ষণ যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটিউবে আসছে দৃষ্টিনন্দন ফিচার মেসিকে নিয়েই কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা