নিউজ ডেক্স
আরও খবর
চট্টগ্রামে নালা থেকে উদ্ধার ১৪শ গুলির বড় অংশই একে-৪৭ ও মেশিনগানের
বালু ব্যবসার দ্বন্দ্বে দলীয় কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা বিএনপির অপর গ্রুপের
‘ডিসেম্বরের মধ্যেই নেত্রীকে ফেরাবো’: কক্সবাজারে প্রকাশ্য সভায় ছাত্রলীগের দৃঢ় শপথ
‘নর্দমায় মিলল একে-৪৭-এর বুলেটের স্তূপ! চট্টগ্রামে জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী আস্তানার গন্ধ
হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম
ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত
রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের
ছাদে পোল্ট্রি খামার করে পরিবেশ দূষণের দায়ে খামারিকে জরিমানা
গাজীপুরে পরিবেশ নীতি উপেক্ষা করে বসতবাড়ির ছাদে পোল্ট্রি খামার এবং উন্মুক্ত স্থানে বর্জ্য ফেলে পরিবেশ দূষণের অভিযোগে এক খামারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকালে গাজীপুর মহানগরের হায়দরাবাদ এলাকায় শাজাহান সরকারের পোল্ট্রি খামারে ওই অভিযান চালানো হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি রানী দাস বলেন, শাজাহান সরকার তার বাসভবনের ছাদে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন। এই ফার্মের বর্জ্য আবাসিক এলাকায় উন্মুক্ত স্থানে ফেলে পরিবেশ দূষণ করছিলেন তিনি। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে আমরা এ অভিযান পরিচালনা করেছি। এ ব্যাপারে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরেফিন বাদল প্রসিকিউশন দিলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা-২০২১ এর ১৫ ধারায় শাজাহান সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাকে ছাদে পোল্ট্রি ফার্ম স্থাপন করা এবং উন্মুক্ত স্থানে পোল্ট্রি বর্জ্য না ফেলার জন্য সতর্ক করা হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আরেফিন বাদল বলেন, বাসভবনের ছাদে পোল্ট্রি খামার স্থাপনের জন্য শাহজাহান সরকারের পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র ছিল না। এছাড়া উন্মুক্ত স্থানে আবাসিক এলাকায় বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করার জন্য তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
