পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫
১০:২৭ পূর্বাহ্ণ
197 ভিউ

পাবনার আ.লীগ নেতা নজরুল পশ্চিমবঙ্গে গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:২৭ 197 ভিউ
পাবনা জেলা আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম সোহেলকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করেছে ওই রাজ্যের পুলিশ। সোমবার (৭ জুলাই) দিবাগত গভীর রাতে মুর্শিদাবাদ জেলার রানিতলার হরিরামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, সোহেল পাবনা জেলা পরিষদের প্যানেল মেয়র ছিলেন। আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল জানান, গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন তিনি। সম্প্রতি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে যান। ভারতে অনুপ্রবেশের অভিযোগে এরইমধ্যে সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কাছে তিনি জানান, এলাকায় থাকলে তাকে মেরে ফেলা হতো। তার এই গোপন অনুপ্রবেশের মূল উদ্দেশ্য রাজনৈতিক আশ্রয় গ্রহণ বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, শেখ হাসিনা যেহেতু ভারতে আশ্রয় নিয়েছেন, তাই আমিও সেই পথেই এসেছি নিজের প্রাণ বাঁচাতে। এ ঘটনায় সীমান্তজুড়ে নিরাপত্তা বাহিনীর মধ্যে তৎপরতা বেড়েছে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এভাবে অনুপ্রবেশ প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। গ্রেফতারকৃত সোহেলের বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইন ও পাসপোর্ট আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় সূত্রের খবর, দেশটির গোয়েন্দা বিভাগ এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাও ইতোমধ্যে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন? রাত জেগে রিলস দেখছেন, লুকিয়ে আছে মারাত্মক বিপদ স্বর্ণের বাজারে হইচই, দাম কি আরও কমবে? হাসিনার সময় মানুষ কম দামে ইলিশ খেয়েছে: এখন ভারতেও যায় না, তাও কেন ১ কেজির দাম ২৭০০ টাকা? নিরাপদ খাদ্য নিয়ে আপনার ভয় ‘ওদের’ পুঁজি দেশি-বিদেশি অর্গানিক ফুডের নামে আসলে কী খাচ্ছেন? পাবনায় নিখোঁজ আওয়ামী লীগ সহসভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা বিরাজ করছে দেশে, দাবি প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের হাত-পা, চোখ বেঁধে সেনাসদস্যের বাড়িতে ডাকাতি চিকিৎসার জন্য মা-স্ত্রী ঢাকায়: লুটপাটের পর আগুন, ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আওয়ামী লীগ নেতার বাড়ি সোলেইমানির শোধ: ট্রাম্পের মাথার দাম ঘোষণা আইআরআই’র, পুরস্কার ১ কোটি ডলার ফাইনালে মেসিকে ‘ম্যান-মার্কিং’ করবে না স্পেন! প্রিজন ব্রেক-কাশিমপুর: উচ্চ নিরাপত্তা ব্যূহ ভেদ করে রিম্পার পালিয়ে যেতে লেগেছে মাত্র কয়েক মিনিট