ত্বকের বয়স কমাবেন যেভাবে – বর্ণমালা টেলিভিশন

ত্বকের বয়স কমাবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ July, ২০২৫ | ১০:২৫ 198 ভিউ
গ্লুটাথিয়োন ত্বকের বয়স কমানোর জন্য একমাত্র মাধ্যম। যে কাচের মতো মসৃণ ত্বক কিংবা গ্লাস স্কিন নিয়ে এত হইচই, তা শুধু গ্লুটাথিয়োনের মাধ্যমে পাওয়া সম্ভব। কিন্তু তা একেবারেই ঝুঁকি মুক্ত নয়। তবে কৃত্রিমভাবে না নিয়ে প্রাকৃতিক উপাদান থেকেও সংগ্রহ করা যায় গ্লুটাথিয়োন। পুষ্টিবিদ শ্রেয়া চক্রবর্তী বলেছেন, গ্লুটাথিয়োনের জন্য প্রাকৃতিক উপাদানেও ভরসা করা যায়। এমন অনেক চেনা ফল বা শাকসবজি রয়েছে, যা ত্বকে গ্লুটাথিয়োনের উৎপাদন বৃদ্ধি করতে পারে। যদিও কৃত্রিমভাবে গ্লুটাথিয়োনের ব্যবহার এফডিএ স্বীকৃত নয় বলেও ইতোমধ্যে জানিয়েছেন চিকিৎসকরা। আর এক একটি ইনজেকশনের দাম কমপক্ষে ৯ হাজার টাকা। বয়স কমাতে নিয়ম করে এমন অনেক ইনজেকশন নিতে হয়। আর সেই ইনজেকশনের পেছনেই আপাতত পাগল গ্ল্যামার জগতের তারকারা, যার প্যাকেজ হচ্ছে ১ লাখ ৮০ হাজার টাকা। আর এই প্যাকেজেই নিয়েছিলেন বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা। তার মৃত্যুর কারণ খুঁজতে গিয়ে গ্লুটাথিয়োন ইনজেকশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। অনেকেই বলেন, বয়স কমানোর চিকিৎসায় গ্লুটাথিয়োনের ভুল ব্যবহারেই শরীরে প্রতিক্রিয়া হয়েছে শেফালির। কিন্তু এই গ্লুটাথিয়োন আসলে কী, যে প্রাকৃতিকভাবে শরীরে পাওয়া সম্ভব? গ্লুটাথিয়োন হলো— একটি নন-এনজাইম অ্যান্টি-অক্সিডেন্ট, যাকে অ্যান্টি-এজিং অ্যান্টি-অক্সিডেন্টও বলা হয়ে থাকে। আর শরীর ভালো রাখতে অ্যান্টি-অক্সিডেন্টের উপকারিতার কথা নতুন করে বলার কিছু নেই। কিন্তু সেই অ্যান্টি-অক্সিডেন্টেরও নানা প্রকারভেদ থাকে। তাদের কাজের ধরনও হয় আলাদা আলাদা। গ্লুটাথিয়োন ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে। কোন কোন খাবারে গ্লুটাথিয়োন পাওয়া যায় জেনে নিন— সালফার আছে এমন খাবারে শরীরে গ্লুটাথিয়োন উৎপাদন করতে সাহায্য করে। তাই যেসব খাবারে সালফার রয়েছে, যেমন— পেঁয়াজ, রসুন, ব্রোকোলি, ফুলকপি, বাঁধাকপি, পালংশাক, ডিম, মুরগির মাংস, ডাল, বিনস ইত্যাদি গ্লুটাথিয়োন বৃদ্ধি করতে সাহায্য করে বলে জানিয়েছেন পুষ্টিবিদ শ্রেয়া। আর ভিটামিন সি, কারকিউমিন, পলিফেনল, সেলেনিয়াম আছে এমন খাবার যেমন— কমলালেবু, পাতিলেবুর মতো ভিটামিন 'সি' সমৃদ্ধ খাবার, পলিফেনলে ভরপুর গ্রিন টি, সেলেনিয়াম সমৃদ্ধ মাশরুম, ভিটামিন ই-তে ভরপুর সূর্যমুখীর বীজও ত্বকে গ্লুটাথিয়োন উৎপাদন বৃদ্ধি করে। এ ছাড়া প্রাকৃতিকভাবে গ্লুটাথিয়োন উৎপাদনে সাহায্য করে ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না, তার মধ্যে অন্যতম হচ্ছে— অ্যাভোকাডো, অ্যাসপারাগাস ও জুকিনির মতো ফলও।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ