চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর – বর্ণমালা টেলিভিশন

চবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াডের ৫ম আসর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ | ১০:২৩ 161 ভিউ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন অনুষদের শিক্ষার্থীদের সংগঠন ‘সোসাইটি ফর ক্রিটিক্যাল লিগ্যাল স্টাডিজের’ (এসসিএলএস) আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইন অলিম্পিয়াড ২০২৫-এর পঞ্চম আসর; যা আগামী ১১ ও ১২ জুলাই চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এবারের প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবেশ আইন ও জলবায়ু ন্যায়বিচার’। মঙ্গলবার দুপুর আড়াইটায় চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসসিএলএস চেয়ারপারসন তাফহিম উল ইসলাম। আয়োজকদের মতে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকটের প্রেক্ষাপটে আইনের প্রাসঙ্গিকতা এবং ভূমিকা নতুন প্রজন্মের আইনি বিশ্লেষণে তুলে ধরতেই এবারের প্রতিযোগিতা এই থিমকে ঘিরে সাজানো হয়েছে। এবারের আইন অলিম্পিয়াডে দেশের ৩০টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাই করা ৪০টি দল অংশ নিচ্ছে। প্রতিযোগিতাটি পাঁচটি রাউন্ডে অনুষ্ঠিত হবে, প্রতিটি রাউন্ডে থাকবে ভিন্ন আঙ্গিকে আইনি বিশ্লেষণ, যুক্তি ও বিতর্কভিত্তিক কার্যক্রম। এবারের রাউন্ডগুলোর নাম হচ্ছে- পিক্টোরিয়াল প্লি, রেবেলিয়াস স্পিরিট, ক্রিটিক্যাল আই, রিফর্ম এসেম্বলি এবং সিম্পোজিয়াম। এই রাউন্ডগুলোতে অংশগ্রহণকারীরা মোট আটটি গুরুত্বপূর্ণ এজেন্ডা নিয়ে যুক্তিনির্ভর বিশ্লেষণ উপস্থাপন করবেন। আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ নুরুল ইসলাম, চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামিম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং আইন অনুষদের ডিন অধ্যাপক ড. জাফর উল্লাহ তালুকদার। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মো. আহসানুল করিম। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক), উপ-উপাচার্য (প্রশাসন), আইন অনুষদের ডিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির জেনারেল সেক্রেটারি নূর হোসেন বৈশাখ, নির্বাহী সদস্য সৌরভ চৌধুরী ও নির্বাহী সদস্য ইস্মিতা আজিম।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক