চীনের একটি ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু – বর্ণমালা টেলিভিশন

চীনের একটি ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:০৩ 119 ভিউ
আফ্রিকার দেশ গ্যাবনের ফুটবলার অ্যারন বুপেন্দজার মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে। চীনের একটি ১১ তলা থেকে পড়ে তিনি মারা গেছেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ফুটবলারের এভাবে চিরবিদায়ের ঘটনাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০২১ আফ্রিকা কাপ অব ন্যাশন্স (আফকন) টুর্নামেন্টে গ্যাবনের হয়ে খেলেছিলেন বুপেন্দজা। সবমিলিয়ে জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৫টি ম্যাচ। করেছেন ৮টি গোল। ক্লাব ফুটবলে তিনি আমেরিকান মেজর লিগ সকার (এমএলএস) ছেড়ে তিনি চীনের ক্লাবে যোগ দিয়েছিলেন। সর্বশেষ তিনি চাইনিজ ক্লাব জিজিয়াং এফসি’র হয়ে খেলছিলেন মৃত্যুর আগপর্যন্ত। বুপেন্দজা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশি গ্যাবনের ক্লাব সিএফ মোনানার হয়ে। পরবর্তীতে ফ্রান্স, পর্তুগাল, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ক্লাবের জার্সি গায়ে জড়িয়েছেন তরুণ এই ফরোয়ার্ড। সংবাদমাধ্যম ‘তুর্কিয়ে টুডে’র বরাতে গোলডটকম জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ভবনের ১১ তলা থেকে পড়ে ফুটবলারের মৃত্যুর ঘটনায় তদন্ত করছে জিজিয়াং প্রদেশের পুলিশ। দুর্ঘটনা ঘটার সময় বুপেন্দজার সঙ্গে তার ভাই–ও ছিল। ধারণা করা হচ্ছে তাকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদ কিংবা পুলিশ কাস্টডিতেও নেওয়া হতে পারে। এত ওপর থেকে পড়ে যাওয়ার ঘটনায় কোনো সম্ভাবনাকেই উড়িয়ে দিচ্ছে না স্থানীয় চাইনিজ প্রশাসন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে শোক জানিয়েছেন গ্যাবনের প্রেসিডেন্ট ব্রাইস কোলটেয়ার ওলগুই এবং ফুটবল ফেডারেশন (ফেগাফুট)। ফেগাফুটের বিবৃতিতে বলা হয়, ‘বুপেন্দজা সেরা একজন স্ট্রাইকার হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন, ক্যামেরুনে তিনি (আফকন টুর্নামেন্টে) নিজের দক্ষতা দেখিয়েছিলেন। ফেগাফুট এবং গ্যাবানিজ ফুটবল পরিবার তার মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাথাচাড়া দিচ্ছে জঙ্গিবাদ, ফিরে এলো বোমাতঙ্ক: এক সপ্তাহে উদ্ধার দুই আইইডিতে সেই পুরনো প্যাটার্ন জাপানের অর্থে নির্মিত, সেই জাপানকে হটিয়ে বন্দর-বোয়িং-জ্বালানি চুক্তির মতো থার্ড টার্মিনালও চায় যুক্তরাষ্ট্র! একই দিনে রাজধানীজুড়ে জোড়া বোমাতঙ্ক: মিরপুর ও ফার্মগেট মেট্রোস্টেশন তোলপাড় প্রধানমন্ত্রীর আগে শুক্রবার রাতে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক হয় সার্জিও গোরের আমন মৌসুমের শুরুতেই সারের কৃত্রিম সংকট: সিন্ডিকেটে জিম্মি কৃষক বড় লোকসানের শঙ্কায় ২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন