নিউজ ডেক্স
আরও খবর
শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল
বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া
বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের সাজা
ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় রদ্রি
টেস্টে ফিরেই দেবদূতের ১৩১, শ্রীলঙ্কায় চালকের আসনে ভারত
নারী হকির উন্নয়নে কুমিল্লায় শুরু হচ্ছে ‘অপরাজেয় আলো’ প্রশিক্ষণ ক্যাম্প
যে রেকর্ডে ম্যাক্সওয়েলের উপরে শুধু গেইল
ব্যাট হাতে গ্লেন ম্যাক্সওয়েলের রুদ্ররূপ কম দেখেনি ক্রিকেট বিশ্ব। এবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে বল হাতে ভেলকি দেখালেন অস্ট্রেলিয়ার এই বিধ্বংসী ব্যাটার। ব্যাটিং না করেও শুধু বোলিং পারফরম্যান্স দিয়ে ম্যাচসেরা হলেন ম্যাক্সওয়েল।
টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ বার ম্যাচসেরা হওয়া ম্যাক্সওয়েলের উপরে আছেন শুধু ক্রিস গেইল। শুক্রবার রাতে ফ্লোরিডার লডারহিলে সিয়াটল ওর্কাসের বিপক্ষে আট উইকেটে জিতেছে ম্যাক্সওয়েলের দল ওয়াশিংটন ফ্রিডম।
নতুন বলে ম্যাক্সওয়েলের অফ-স্পিনে নাকাল হয়ে ৮২ রানে গুটিয়ে যায় সিয়াটল। দারুণ বোলিংয়ে চার ওভারে মাত্র ১২ রান দিয়ে তিন উইকেট নেন ম্যাক্সওয়েল। রান তাড়ায় ৯.২ ওভারেই দল জিতে যাওয়ায় ব্যাটিংয়ে নামতে হয়নি ওয়াশিংটন অধিনায়ককে।
টি-টোয়েন্টি ক্রিকেটে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার ব্যাটিং না করেই ম্যাচসেরা হলেন ম্যাক্সওয়েল। সব মিলিয়ে এই সংস্করণে ৪৫ বার ম্যাচসেরা হয়ে অ্যালেক্স হেলসের পাশে বসেছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৬৩ ম্যাচে সর্বোচ্চ ৬০ বার ম্যান অব ম্যাচের স্বীকৃতি পেয়েছেন ক্যারিবিয়ান গ্রেট গেইল।
ম্যাক্সওয়েল ৪৫ বার সেরা হয়েছেন ৪৭৫ ম্যাচ খেলে, হেলস ৫০১ ম্যাচ খেলে। ৪৪ বার ম্যাচসেরা হয়ে যৌথভাবে তিনে আছেন দুই ক্যারিবিয়ান কাইরন পোলার্ড (৭০৩ ম্যাচ) ও আন্দ্রে রাসেল (৫৬০ ম্যাচ)।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।