আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিল আইসিসি – বর্ণমালা টেলিভিশন

আফগান নারী ক্রিকেটারদের সুখবর দিল আইসিসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৫ | ১০:০২ 126 ভিউ
তালেবান সরকার ক্ষমতায় আসিন হওয়ার পর থেকেই আফগানিস্তানে নারীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ রয়েছে। মেয়েদের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা নিষিদ্ধ করে তারা। এরপর তাদের ‘নার্সিং অ্যান্ড মিডওয়াইভস’ ট্রেনিং ইন্সটিটিউট বন্ধ ঘোষণা করা নিয়ে সরব ছিলেন মোহাম্মদ নবি ও রশিদদের মতো তারকা ক্রিকেটাররা। আগে থেকেই নির্বাসিত আছেন নারী ক্রিকেটাররা। যা নিয়ে এবার সক্রিয় হচ্ছে আইসিসির পাশাপাশি তিন দেশের ক্রিকেট বোর্ড। নির্বাসিত আফগান নারী ক্রিকেটারদের আবারও ক্রিকেটে ফেরাতে আইসিসি, বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড), ইসিবি (ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড) ও সিএ (ক্রিকেট অস্ট্রেলিয়া) আর্থিক সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। যার জন্য তারা কোনো অর্থ নেবে না আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কাছ থেকে। আইসিসির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে এসব তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলছেন, ‘আইসিসি এখনও আফগানিস্তান (নারী) দলকে গণনায় নিচ্ছে না। পরিবর্তে আমরা আইসিসির আইনগত ও সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে এই জটিল ইস্যু নিয়ে আলোচনা এবং সমাধান খুঁজে পাওয়ার প্রক্রিয়া অনুসরণ করব।’ তবে আফগানিস্তান থেকে অস্ট্রেলিয়ায় নির্বাসিত ১৯ নারী ক্রিকেটারই কেবল আইসিসির বিবেচনাধীন নয় বলেও জানান তিনি, ‘যে যেখানেই বিচ্ছিন্ন অবস্থায় আফগানিস্তান থেকে নির্বাসনে আছেন, তাদের সবাইকে নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে।’ আফগান নারী ক্রিকেটারদের পাশে দাঁড়াতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছে আইসিসি। যার অধীনে আর্থিক সাহায্য থেকে প্রশিক্ষণসহ সব রকম সাহায্য করা হবে তাদের। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড আইসিসির এই উদ্যোগের সহযোগী হিসেবে থাকছে। একটি তহবিল গড়ে তোলা হবে আফগান নারী ক্রিকেটারদের জন্য। সেই তহবিল থেকে ক্রিকেটারদের আর্থিক সাহায্যও করা হবে। এ ছাড়া আধুনিক উচ্চমানের প্রশিক্ষণ, প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা এবং মেন্টরের ব্যবস্থা করা হবে। এর আগে ২০২০ সালের করোনাকালে ২৫ নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে এনেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু এক বছরেরও কম সময়ের মধ্যে তালেবান ক্ষমতায় এলে পরিস্থিতি বদলে যায়। কয়েকজন নারী ক্রিকেটার ভয়ে ক্রিকেটসামগ্রী পুড়িয়ে ফেলেন, কেউ কেউ পালিয়ে যান বিদেশে। ফিরোজা আমিরি, বেনাফশা হাশিমিসহ অনেক নারী ক্রিকেটার বর্তমানে অস্ট্রেলিয়ায় শরণার্থী হিসেবে বসবাস করছেন। তাদের কেউ মেলবোর্নে অবার কেউ আছেন ক্যানবেরায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২০৩০ বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার ৬ ফুটবলার বাজারের বেশিরভাগ সবজি শতক হাঁকালেও কাঁচা মরিচ একাই ৪০০ নট আউট ‘ফুটবলের জন্য ক্ষতিকর চুক্তি’: ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ মাত্র এক দশকেই এলএনজি রপ্তানিকারক সব দেশকে ছাড়িয়ে শীর্ষস্থানে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়া যাবে না: জাবি আলোনসো মতিঝিলের ‘ছাতা বোমা’র পর এবার আশুলিয়ায় দোকানে রেখে গেল ‘প্রেশার কুকার বোমা’ ক্ষমতায় টিকে থাকার ‘আমেরিকান গ্যারান্টি’? কাতারের স্বল্পমূল্যের এলএনজি ছেড়ে কেন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি? দলীয় কর্মীকে গুলি: ফেনীতে বিএনপি নেতা আলমগীর গ্রেপ্তার শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল কক্সবাজার হোটেলের কাছেই খালি মাঠে কর্মচারীর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন রোহিঙ্গা-ক্যাম্পে দিনদিন বাড়ছে সহিংসতা: মসজিদে যাওয়ার পথে উগ্রবাদী সংগঠন আরসা কমান্ডারকে গুলি করে হত্যা কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারী সাংবাদিককে চাকুরিচ্যুতি: তদন্ত চলাকালে সম্পাদক মিন্টুর পদত্যাগ পেট্রোবাংলার প্রতিবেদনে উদ্বেগ: দুই বছরে গ্যাস সরবরাহ কমেছে ১ বিলিয়ন ঘনফুট অর্থ সংকটে দরপ্রস্তাব প্রত্যাহার: হচ্ছে না মেট্রোরেল লাইন-পাঁচের উড়াল অংশের কাজ ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার সর্বনিম্ন ট্রাইব্যুনালে কথা বলার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ লতিফ সিদ্দিকী, বললেন— ‘ফাঁসি দিয়ে দেন’ ইউনূস-তারেকের অপরিণামদর্শী সিদ্ধান্তের কারণে চরম গ্যাস সংকটে বাংলাদেশ আরো ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠাল ‘পরীক্ষিত বন্ধু’ যুক্তরাষ্ট্র, চলতি বছর এ পর্যন্ত ফিরলেন ৮৮ জন যা জানা প্রয়োজন মার্কিন বিশেষ দূত সার্জিও গোর সম্পর্কে নোয়াখালীতে গভীর রাতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫