শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল – বর্ণমালা টেলিভিশন

ড. মামুনুর রশীদ অর্থনীতিবিদ, শিক্ষক
প্রকাশিতঃ ১ August, ২০২৬
৫:১৩ am
94 ভিউ

শেখ হাসিনার সরকারের পতন পরবর্তী দুই বছরে বাংলাদেশের অর্থনীতির হালচাল

ড. মামুনুর রশীদ অর্থনীতিবিদ, শিক্ষক
আপডেটঃ ১ August, ২০২৬ | ৫:১৩ 94 ভিউ
আসুন কিছু ছবি এবং ডাটা সংক্ষেপে বিশ্লেষণ করি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে নেওয়া তথ্য মোতাবেক দুটি খাতে শেখ হাসিনার সরকারের পর (২০২৩-২৪ এর তুলনায়) বাংলাদেশ উপরে উঠেছে, ১) বৈদেশিক মুদ্রার সঞ্চিতি (৩৮ বিলিয়ন ডলার) এবং ২) রেমিট্যান্স (~৩৬ বিলিয়ন ডলার) উপরের দুই সূচক নিয়ে অনেকবার বিস্তারিত বলেছি। আবার একটু সংক্ষেপে বলি। বৈদেশিক মুদ্রার সঞ্চিতি বেড়েছে মূলত তিনটি কারণে: ১) বৈদেশিক ঋণ, ২) আমদানি কমে যাওয়া, ৩) রেমিট্যান্স বেড়ে যাওয়া। রেমিট্যান্স বৃদ্ধিতে কোনো সরকারের সাফল্য থাকেনা, থাকে রেমিট্যান্স পাঠানো মানুষগুলোর। তবে যদি নীতিগত কোনো সাফল্য থাকে, সেটা অবশ্যই শেখ হাসিনা সরকারের প্রাপ্য। ইউনূস এবং আসিফ নজরুল মিলে এই খাতটি ধ্বংস করে দিয়ে গেছে। অন্য খাতগুলোর অবস্থা কী? আমদানি এবং রপ্তানি দুটোই কমেছে। যার কারণে বৈদেশিক মুদ্রার দরকার হচ্ছে না, সঞ্চিতি বেড়ে যাচ্ছে। ইউনূসের পর বিএনপিও ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে। রাজস্ব আদায়ের রাস্তা ইউনূস নিজেই ধ্বংস করে গেছে। এলসি ওপেন এবং সেটেলমেন্টের পরিমাণ যা হওয়ার তার চেয়ে অনেক কম। খেলাপি ঋণ প্রায় ৩২% তাও আবার ৩% অ্যাডজাস্টমেন্টের পর। উৎপাদন কমেছে প্রায় অর্ধেকে – একসময়ের ৬-৬.৫% প্রবৃদ্ধি এখন নেমে এসেছে ৩-৩.৫% এ। ২০২৫-২৬ এ প্রবৃদ্ধির হার হয়তো ৩% এর নিচে নামতে পারে। এখন শেখ হাসিনা নেই। তাহলে কে আপনাদের উৎপাদনে বাধা দিচ্ছে? ঋণের সুদের হার প্রায় ৫% বেশি। বেসরকারি খাতে ঋণের প্রবাহ ২১ বছরে এখন সর্বনিম্ন। মূল্যস্ফীতি এখনও কমেনি – ১০% এর কাছাকাছি। টি-বিলের হার ১২%। এমনকি ৯০-দিন মেয়াদের টি-বিলের হারও প্রায় ১২% এর কাছাকাছি। এই হারে সরকার কিছু ব্যাংক থেকে ঋণ নিয়েছে। যে কারণে ব্র্যাক, সিটি, প্রাইমসহ ৬-৭টি ব্যাংক উপরে উঠে গেছে শুধু সরকারকে ঋণ দিয়ে। আর বাকি ব্যাংকগুলো সব ধসে যাচ্ছে। রিজার্ভ মানির সোর্স দেখুন ২০২৪-২৫ এ কতটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে বেসরকারি খাতে। তাহলেই বুঝবেন কীভাবে দুই বছরে এত কোটিপতি বেড়েছে। অতিরিক্ত ঋণ এবং বিদেশ নির্ভরতা নির্দেশ করছে যে, দেশের ন্যূনতম সক্ষমতা নষ্ট হয়ে গেছে। সরকার অনেক আগেই দেউলিয়া হয়েছে। অল দ্য বেস্ট।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বঙ্গোপসাগরের ভূরাজনীতিতে ডিপি ওয়ার্ল্ড-এনসিটি চুক্তির অর্থ কী? ভারতে ক্যানসার ওষুধের দাম কমতে পারে ৭০ শতাংশ ডিপি ওয়ার্ল্ডের কাছেই গেল এনসিটি রূপপুরে প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি ১০ দিনে চেলা নদীর পাড় কেটে ২৫ লাখ ঘনফুট বালু খেয়ে নিল বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ১০ এয়ারবাস ক্রয়ের চুক্তি করলো বিমান; অথচ বাংলাদেশের অর্থনীতি নিয়ে শঙ্কায় বিশ্বব্যাংক-এডিবি ২০ হাজার শ্রমিকের উদ্বেগ-প্রতিবাদ উপেক্ষা করে ১৫ বছরের চুক্তি সম্পন্নঃ DP World-এর হাতে তুলে দেয়া হলো এনসিটি ‘সবকিছু যুক্তরাষ্ট্রকে দিয়ে দিয়েছি ধরে নেবেন না’- ফরাসি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের কড়া জবাব ​‘উত্তেজনার বশে মামলা করেছিলাম’: ভুল স্বীকার করে শেখ হাসিনার বিরুদ্ধে করা মিথ্যা মামলা তুলে নিলেন বাদী কফিল উদ্দিন দিলারা চৌধুরী এবং তার স্বামীর বঙ্গবন্ধুবিরোধিতা ও ইতিহাস বিকৃতি’র শেকড় ১৯৭১-এ প্রোথিত অর্থনীতির বেহাল দশা, খাদ্য নিরাপত্তার ঝুকিতে দেশঃ অথচ দেশে আসছে কোটি টাকার চোরাই BMW স্পোর্টস কার সৌদির দুই বিমানবন্দরে হুথি হামলা: নিহত ৩, আহত ৩৬; আহতদের মধ্যে বাংলাদেশি রামপালে ৪৪২ মে:ও: সৌরবিদ্যুৎঃ উদ্যোগ, পরিকল্পনা ও সৌদি বিনিয়োগ আওয়ামীলীগ আমলেই; জানালেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিন্দু পরিচয়ের কারণে ইউনূস আমলে পাসিং আউট প্যারেডের আগে নেভাল একাডেমি থেকে বহিষ্কৃত হন পৃথ্বী নন্দী ধর্মের নামে শিশুকে ভয় দেখানো, নির্যাতন-কে শিশুর মানসিক ক্ষতির কারণ বলছে জাপান সরকার বাণিজ্য চুক্তি ও বিলিয়ন ডলারের ক্রয় সত্ত্বেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান হারালো বাংলাদেশ লোডশেডিং আড়াই হাজার মেগাওয়াট, জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র জলপরী দেখতে চলল পুজো-অর্চনা, জালে মিলল সিলভার কার্প মাছ এলপিজি কারসাজির শেষ কোথায় নতুন আলোচনা রিকনসিলিয়েশন