মেট্রোরেল স্টেশনে হাট বসিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি – বর্ণমালা টেলিভিশন

মেট্রোরেল স্টেশনে হাট বসিয়ে ৩০ লাখ টাকার ক্ষতি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ June, ২০২৬ | ৯:৩৭ 109 ভিউ
রাজধানীর উত্তরায় মেট্রোরেল স্টেশনের নিচে কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর ফলে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের প্রায় ৩০ লাখ ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে গঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তদন্ত কমিটি বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছে। নিয়ম লঙ্ঘন করে স্টেশনের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট করায় ইজারাদারের জমা রাখা জামানত থেকে এই ক্ষতিপূরণের অর্থ সমন্বয় করা হবে। ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমানের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটির প্রতিবেদনে ক্ষতির বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, হাটের কারণে গাছপালার ১৯ লাখ ৩০ হাজার টাকা, নিরাপত্তা বেড়া বা ফেন্সিংয়ের ৬ লাখ টাকা এবং হাট পরবর্তী ময়লা-আবর্জনা পরিষ্কার করতে শ্রমিক মজুরি, জ্বালানি ও সরঞ্জাম বাবদ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে উত্তরার দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকায় অস্থায়ী পশুর হাটের ইজারা পায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। কিন্তু ইজারাদার নিয়ম ভেঙে নির্ধারিত স্থানের বাইরে মেট্রোস্টেশনের নিচের সড়ক, ফুটপাত ও সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনায় হাট বসান। এতে গাছপালা ও ফুলের বাগানসহ স্টেশনের সুরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। দায়িত্বরত কর্মকর্তারা জানান, ইজারাদারকে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি ব্যবসায়ীদের নিবৃত্ত করতে ব্যর্থ হন এবং উল্টো জায়গাটি ইজারাভুক্ত বলে দাবি করেন। বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকাটি পুনরায় সাজিয়ে তুলেছে ডিএনসিসি। মেট্রোস্টেশনের নিচে নতুন করে ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে এবং সবুজায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুন-উল-হাসান জানিয়েছেন, কমিটির প্রতিবেদনটি ইতোমধ্যে নথিভুক্ত করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনার জন্য তা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়েছে। প্রশাসক শফিকুল ইসলাম খান নিশ্চিত করেছেন, ইজারা চুক্তির শর্ত ভঙ্গের দায়ে এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ইজারাদারের জামানত থেকে ক্ষতির পুরো অর্থ কেটে রাখা হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ বাংলাদেশে মার্কিন পণ্যের দ্বার উন্মোচনে মেটা-ফেসবুকের শরণাপন্ন রাষ্ট্রদূত ক্রিস্টেনসন; বাংলাদেশ দ্বার খুলতে যাবে কার কাছে? নেত্রকোনায় বাড়িতে একা পেয়ে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ, ৬৫ বছরের বৃদ্ধ পলাতক টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের মার্কিন চুক্তির খপ্পরে দেশের ওষুধশিল্প: ২০ টাকার ওষুধ হবে ৫০০, কাঁচামাল আমদানিতেও খড়গ মৌখিক তিরস্কার অপরাধ নয়, মব সৃষ্টি-প্রশ্রয় দিয়ে প্রতিহিংসাপরায়ণতা, রিসেট বাটন চেপে সব ধ্বংস করা অপরাধ: হ্যাঁ ইউনূস, আপনি অপরাধী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে চিকিৎসাধীন যুবককে গণধোলাই দিয়ে হত্যা ইন্ডিয়া টুডে-কে শেখ হাসিনা: “ব্রিকস সম্মেলনে তারেকের যোগ না দেয়া ‘অপরিণত’ সিন্ধান্ত এবং জাতীয় স্বার্থ উপেক্ষা” কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে সারের ডিলার নিয়োগে দল-স্বজনপ্রীতি, আর্থিক লেনদেন: ১৭ বছর ‘বঞ্চিত’ থাকায় সরকারের বিশেষ নির্দেশনা