রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ – বর্ণমালা টেলিভিশন

রাজধানীতে প্রকাশ্যে গোলাগুলি, নারীসহ আহত ৩; নিরাপত্তা নিয়ে শঙ্কিত সাধারণ মানুষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ August, ২০২৬ | ৫:২১ 129 ভিউ
রাজধানীর গেন্ডারিয়া এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার একটি অফিসের সামনে এই ঘটনা ঘটে।রাজধানীর গণ্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) এবং পথচারী আশা আক্তার (২০)।তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় হঠাৎ রাস্তায় মারামারি ও গোলাগুলি শুরু হলে আশপাশের পথচারীরাও এর শিকার হন। আহত সিয়াম জানিয়েছেন, তিনি পাশের একটি চায়ের দোকানের শাটার বন্ধ করার সময় গুলিবিদ্ধ হন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।সিয়ামের বুকে এবং আলমগীরের মাথায় আঘাত থাকায় তাদের জরুরি পর্যবেক্ষণ ও চিকিৎসার আওতায় রাখা হয়েছে, আশার পায়ে অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং এ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাজধানীর জনবহুল এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ব্যবহার ও নির্বিচার গুলিবর্ষণের এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে নতুন করে নিরাপত্তা-উদ্বেগ তৈরি করেছে। বাসিন্দারা বলছেন, দিনের বেলায়ও পরিবার নিয়ে চলাফেরা করতে এখন তাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, শহরের জনবহুল এলাকায় খোলাখুলি অস্ত্র ব্যবহারের এই প্রবণতা রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ