বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা? – বর্ণমালা টেলিভিশন

বিশ্বকাপের আগে আরও দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৬ | ৫:৩৯ 65 ভিউ
মার্চের ফিফা উইন্ডোতে স্পেনের বিপক্ষে ‘ফিনালিসিমা’য় মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনার। এরপর প্রীতি ম্যাচ খেলার কথা ছিল কাতারের বিপক্ষে। মধ্যপ্রাচ্য সংকটে দুটি ম্যাচই বাতিল হয়ে যায়। পরবর্তীতে গুয়াতেমালার বিপক্ষে একটি ম্যাচ ঠিক হলে সেটিও বাতিল হয় সূচি জটিলতায়। এরপরও আর্জেন্টিনা এই বিরতিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে। শনিবার ভোরে মৌরিতানিয়ার বিপক্ষে মাঠে নামার চার দিন পর খেলবে জাম্বিয়ার বিপক্ষে। মেসিদের প্রতিপক্ষ বদল, নতুন দুই ম্যাচের সূচি জানাল আর্জেন্টিনা মেসিদের প্রতিপক্ষ বদল, নতুন দুই ম্যাচের সূচি জানাল আর্জেন্টিনা এই দুটি ম্যাচের আগে আর্জেন্টিনা যখন প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময় লিওনেল মেসিদের আরও দুটি প্রীতি ম্যাচের খবর দিয়েছে মুন্দো আলবিসেলেস্তে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হন্ডুরাস ও সার্বিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সাংবাদিক মাক্সিমিলিয়ানো গ্রিলোর বরাতে মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, আগামী ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে ও ৯ জুন আলাবামাতে সার্বিয়ার বিপক্ষে খেলতে আলোচনা চালাচ্ছে আর্জেন্টিনা। সবকিছু ঠিকঠাক থাকলে, এ দুটি দলের বিপক্ষে খেলেই বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবেন মেসিরা। বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কোথায়বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচগুলো কবে কোথায় উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনার সঙ্গী আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৭ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের পরের দুটি ম্যাচ অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের ভিডিও কাঁপিয়েছিল দেশ, বছর পার হলেও শুরু হয়নি বিচার যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার দুই দফা কমার পর আবারও বাড়ল স্বর্ণের দাম কক্সবাজারে ২০০ গ্রাম প্লাবিত, পানিবন্দি ৬ লাখ মানুষ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে হাতিয়ার ৮০ গ্রাম, পানিবন্দী ৫০ হাজার মানুষ ২ লাখ ৪২ হাজার অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কৃষকের কষ্টের ধানে মিলারের চড়া মুনাফা তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা ফিরল প্রকাশের আগেই প্রাথমিক বৃত্তির ফল ‘ফাঁস’, তদন্ত কমিটি গঠন মার্কিন হামলায় বুশেহরে আইআরজিসির অ্যারোস্পেস স্থাপনায় আগুন মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে ১১ মৃত্যু, হাইকোর্টে রিট চীনে কারখানায় আগুন, নিহত ২৮ মাঝ আকাশে আর্জেন্টাইন পাইলটের আত্মহত্যা