এশিয়া কাপে রাতে মাঠে নামছে পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে – বর্ণমালা টেলিভিশন

এশিয়া কাপে রাতে মাঠে নামছে পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫১ 102 ভিউ
চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এবারই প্রথম এশিয়া কাপ খেলতে নামছে ওমান। জয় দিয়ে এশিয়া কাপের অভিষেক স্মরণীয় করে রাখতে চায় তারা। অন্যদিকে, জয় দিয়ে এশিয়া কাপ শুরুর লক্ষ্য পাকিস্তানেরও। শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে পাকিস্তান-ওমান ম্যাচটি। ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এশিয়া কাপের যাত্রাটা ভালোভাবে করার লক্ষ্য পাকিস্তানের। সদ্য ত্রিদেশীয় সিরিজ জয়ে এশিয়া কাপে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী তারা। দলের অধিনায়ক সালমান আগা বলেন, ‘সদ্যই আমরা ত্রিদেশীয় সিরিজ জিতেছি। দলের সবাই আত্মবিশ্বাস নিয়ে এশিয়া কাপে খেলতে নামবে। আশা করি, দল হিসেবে আমরা ভালো করতে পারব।’ এশিয়া কাপে নিজেদের অভিষেক তথা পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে স্মরণীয় করে রাখতে মরিয়া ওমানও। দলের অধিনায়ক জতিন্দর সিং বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ ম্যাচ দিয়ে আমরা প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলতে নামব। আমরা যে কোনো উপায়ে এ ম্যাচটি স্মরণীয় করে রাখতে চাই। ব্যাট-বল হাতে দলের জন্য ভালো কিছু করার লক্ষ্য আমাদের।’ পাকিস্তান-ওমান ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে ১০-১২ বার লোডশেডিং: অন্ধকারে ডুবছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রীরা শেখ হাসিনার সময় বিরোধিতা করা হলেও এখন কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির নির্দেশ তারেক সরকারের স্বস্তি নেই রাজধানীর বাজারে: মাছ-মুরগি-ডিমে দিশেহারা নিম্ন ও মধ্যবিত্ত কৃষিমন্ত্রীর ‘উদ্বৃত্ত মজুদ’ দাবি অথচ সারের বাজার সিন্ডিকেটের দখলে, বস্তাপ্রতি অতিরিক্ত গুণতে হচ্ছে ৬০০ টাকা দুর্ভিক্ষের সকল লক্ষণ দৃশ্যমান কৃষি ও উৎপাদন ব্যবস্থায়: তবে কি সেদিকেই এগোচ্ছে বাংলাদেশ? ৫ আগস্টের পর বাংলাদেশের সংবাদমাধ্যমগুলো যেভাবে নতুন রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শুরু হচ্ছে প্রিমিয়ার লিগ, প্রথম ম্যাচেই নামছে আর্সেনাল বাংলাদেশের বিপক্ষে এক বদল নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের মারপিট করে আর্জেন্টিনার পারেদেস ১০, মলিনা ৭ ম্যাচ নিষিদ্ধ ৫ আগস্টের পর পঙ্গু শিল্পখাত: ২ বছরে মোট কত কারখানা বন্ধ ও কত শ্রমিক হলেন বেকার?