এভারটনের শেষের চমকে পয়েন্ট ভাগাভাগি করল লিভারপুল – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
৯:৫৬ পূর্বাহ্ণ
164 ভিউ

এভারটনের শেষের চমকে পয়েন্ট ভাগাভাগি করল লিভারপুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৬ 164 ভিউ
নির্ধারিত সূচি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে হওয়ার কথা ছিল লিভারপুল-এভারটন ম্যাচ। তবে ঝড়ের কারণে তখন ম্যাচটি মাঠে গড়ায়নি। দর্শকদের অপেক্ষায় রাখা এই ম্যাচ শেষ পর্যন্ত সেই প্রতিক্ষার প্রতিদান দিয়েছে। দারুণ লড়াইয়ে জয়ের পথেই ছিল লিভারপুল। তবে ম্যাচের অন্তিম মুহুর্তের গোলে বদলে যায় চিত্রনাট্য। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। লিভারপুলের হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও মোহাম্মদ সালাহ। আর এভারটনের হয়ে গোল করেছেন বেতো ও জেমস তারকোস্কি। এই ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্ট পেলেও লিগ শিরোপা জয়ের পথে সবার সামনেই আছে লিভারপুল। ২৪ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৭ পয়েন্ট পিছিয়ে দুইয়ে আর্সেনাল। ম্যাচের ১১তম মিনিটেই লিড নেয় এভারটন। মাঝমাঠে ফ্রি কিক পেয়ে দারুণ থ্রু বল বাড়ান ব্র্যাথওয়েইট, সেখান থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান বেতো। মিনিট পাঁচেক পরই গোল শোধ করে লিভারপুল। সালাহর ক্রসে হেডে গোল করেন অ্যালিস্টার। এক গোল শোধ করার পর এগিয়েও যায় লিভারপুল। ৭৩তম মিনিটে কার্টিস জোন্সের শট রক্ষণে প্রতিহত হওয়ার পর, ডান দিকের পোস্টে ফাঁকায় পেয়ে জোরাল শটে গোল করেন সালাহ। এই লিড ধরে রেখেই খেলা প্রায় শেষ করে ফেলছিল লিভারপুল। ৯০ মিনিটের পর যোগ করা ৫ মিনিটও পেরিয়ে যখন শেষ বাঁশির অপেক্ষায় লিভারপুল ভক্তরা, তখন চমকে দেয় এভারটন। শেষবারের মতো আক্রমণে ওঠে এভারটন এবং সতীর্থের হেড পাস পেয়ে জেমস তারকোস্কি ডান পায়ের জোরাল শট ঠিকানা খুঁজে পেতেই উল্লাসে ফেটে পড়ে পুরো এভারটন। এরপর ঘটেছে আরো নাটকীয় ঘটনা! শেষের বাঁশি বাজতেই মেজাজ হারিয়ে ফেলেন দুই দলের কয়েকজন। দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এভারটনের দুকুরে। লিভারপুল কোচ স্লটকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। পরে লিভারপুলের কার্টিস জোন্স বহিষ্কার হন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দক্ষিণ আফ্রিকায় দুদিনে ৪ বাংলাদেশির প্রাণহানি ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি মোদিবিরোধিতায় একজোট, রাহুলকে প্রধানমন্ত্রী মানতে আপত্তি শরিকদের যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দরপতন, তেলের দাম নিয়ে উদ্বেগ ‘আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে গুরুত্বপূর্ণ দ্বীপ দখলে নিল হুথিরা ‘দৈত্য’ কাঠবিড়ালীতে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা কঠিন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিয়ে না করে জীবন কাটানো কি শরিয়তসম্মত? ইবিতে পরীক্ষায় নকলসহ ধরা ছাত্রদল নেতা মেদ কি যৌনক্ষমতা কমায়? যা বলছে গবেষণা ফোল্ডেবল আইফোন এনে বড় ঝুঁকি নিল অ্যাপল বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত