১৪ বছর পর বন্ধ হচ্ছে স্কাইপ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২ মার্চ, ২০২৫
৫:১১ পূর্বাহ্ণ
356 ভিউ

১৪ বছর পর বন্ধ হচ্ছে স্কাইপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৫ | ৫:১১ 356 ভিউ
দুই দশকেরও বেশি সময় ধরে চলার পর বন্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম স্কাইপ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কোম্পানিটির অফিসিয়াল এক্স (টুইটার) একাউন্টের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। সিএনএন বলছে, একসময়ের যোগাযোগ মাধ্যম স্কাইপ মে মাস থেকে আর ব্যহারযোগ্য থাকবে না। ২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপ এক সময় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল। মাইক্রোসফট ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলারে মাধ্যমটি কিনেছিল। মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ ছিল এটি। পরে তারা স্কাইপকে তাদের মোবাইল ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত করে। বলা হয়েছে, বেশ কয়েকবার স্কাইপের ডিজাইন বদলেছে টেক জায়ান্ট সংস্থাটি। গত কয়েক বছরে মাইক্রোসফটও পরীক্ষা নিরীক্ষা করেছিল মাধ্যমটি নিয়ে। এছাড়া স্কাইপ ক্লিপসের মত নতুন ফিচারও এনেছিল। ১৪ বছর পর স্কাইপ বন্ধ করার কারণ হিসাবে মাইক্রোসফট জানায়, সময়ের সঙ্গে সঙ্গে স্কাইপের জনপ্রিয়তা কমেছে। যদিও মহামারীর সময়ে এটি জুম, গুগল মিট, ফেসটাইম, হোয়াটসঅ্যাপ ও অ্যাপলের ফেসটাইমের তুলনায় কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। কোম্পানিটি জানায়, মাইক্রোসফট টিমসে অনেক বিনিয়োগ রয়েছে যা স্কাইপের মতোই একই সেবা প্রদান করে। ফলে স্কাইপ বন্ধ করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে কোম্পানি। মাইক্রোসফটের সহযোগী অ্যাপস মাইক্রোসফটের ৩৬৫ প্রেসিডেন্ট জেফ টেপার একটি ব্লগ পোস্টে বলেছেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গঠন এবং অসংখ্য অর্থবহ মুহূর্তকে সমর্থন করার ক্ষেত্রে স্কাইপ একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এবং আমরা এই যাত্রার অংশ হতে পেরে নিজেরা সম্মানিত। আমাদের টিম যে নতুন সুযোগগুলো নিয়ে এসেছে তাতে আমরা উত্তেজিত এবং আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০০৩ সালে প্রথম এস্তোনিয়ায় স্কাইপ চালু হয়। দ্রুত সময়ে বিশ্বব্যাপী বিনামূল্যে কল করার একটি উপায় হিসেবে জনপ্রিয়তা লাভ করে। কারণ সেই সময়ে ফোনে আন্তর্জাতিক কল ব্যয়বহুল ছিল। এই পরিষেবাটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, যার ফলে ইবে ২০০৫ সালে ২.৬ বিলিয়ন ডলারে এটি কিনে নেয়। তবে, এই অংশীদারিত্ব কার্যকর হয়নি। ইবে ২০০৯ সালে স্কাইপে তার ৬৫% শেয়ার একটি বিনিয়োগকারী গোষ্ঠীর কাছে বিক্রি করে ১.৯ বিলিয়ন ডলারে। তারপর মাইক্রোসফট ২০১১ সালে এটি কিনে নেয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার