স্ত্রীর নির্যাতনে অতীষ্ঠ স্বামীর আত্মহত্যা – বর্ণমালা টেলিভিশন

স্ত্রীর নির্যাতনে অতীষ্ঠ স্বামীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ জানুয়ারি, ২০২৫ | ৯:৩০ 321 ভিউ
স্ত্রীর নির্যাতনে অতীষ্ঠ হয়ে আত্মহত্যা করেছেন এক স্বামী। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন তিনি। তার অভিযোগ, তার স্ত্রী তার মৃত্যু চেয়েছে। এমনকি স্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও তুলেছেন তিনি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে। সোমবার (২৭ জানুয়ারি) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, স্ত্রীর বিরুদ্ধে হয়রানি ও অত্যাচারের অভিযোগ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি তার বাড়িতে আত্মহত্যা করে মারা গেছেন বলে পুলিশ সোমবার জানিয়েছে। গত রোববার কর্নাটকের হুব্বালির চামুণ্ডেশ্বরী নগরে এ ঘটনা ঘটে বলে তারা জানিয়েছেন। মৃত ওই ব্যক্তির নাম পেতারু গোল্লাপল্লী। তিনি একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন এবং আত্মহত্যা করার আগে স্ত্রীর বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে একটি নোট লিখে রেখে গেছেন তিনি। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই দম্পতি দুই বছর আগে বিয়ে করেন এবং তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। আর এরই জেরে বিয়ের তিন মাস পর তারা আলাদা থাকতে শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য মামলা করেন এবং ২০ লাখ রুপি দাবি করেন। সাংবাদিকদের সাথে আলাপকালে নিহতের ভাই এশাইয়া বলেন, রোববার হওয়ায় সেদিন সবাই গির্জায় গিয়েছিল এবং বিকেলে বাড়ি ফিরে সে তার ভাইকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তবে নোটে পেতারু তার মৃত্যুর জন্য তার স্ত্রীকে দায়ী করেন। সেখানে তিনি লিখেছেন, “বাবা, আমি দুঃখিত। আমার স্ত্রী আমাকে মেরে ফেলছে। সে আমার মৃত্যু চায়।” তার ভাইয়ের মৃত্যুর জন্য ন্যায়বিচার চেয়ে এশাইয়া বলেন, পেতারু একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন, কিন্তু তিন মাস আগে সেই চাকরি হারান তিনি। তিনি আরও বলেন, “আমরা আমার ভাইয়ের মৃত্যুর বিচার চাই। ওই নারীকে গ্রেপ্তার করা উচিত। আমার ভাইকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, সেভাবে কেউ যেন কষ্ট না পায়। তার বড় ভাইও তাকে মারধর করেছে এবং এ বিষয়ে একটি পুলিশ রিপোর্টও রয়েছে।” এদিকে ভিকটিমের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ১০৮ ধারায় (আত্মহত্যায় প্ররোচনা) ওই নারীর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় আরও তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। পেতারুর বাবা ওবায়ার দাবি, বিচ্ছেদের জন্য তার পূত্রবধূ ২০ লাখ রুপি চেয়েছিলেন। তার কথায়, “স্ত্রীর জন্যই আত্মহত্যা করেছে আমার ছেলে। চিঠিতে সে কথা লিখেছে। পুলিশ সেই চিঠি নিয়ে গেছে। ওর স্ত্রী ওকে ছেড়ে মায়ের কাছে চলে যায়। স্ত্রীর ভাই বিচ্ছেদের জন্য ২০ লাখ রুপি ভরণপোষণ দাবি করে।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?