সুন্দরবনে দস্যুদের কবল থেকে ৯ জেলে উদ্ধার, আটক ২ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫
৩:৫৫ অপরাহ্ণ
129 ভিউ

সুন্দরবনে দস্যুদের কবল থেকে ৯ জেলে উদ্ধার, আটক ২

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ | ৩:৫৫ 129 ভিউ
সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহরণ হওয়া ৯ জেলেকে দস্যুদের কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় দুই বনদস্যুকে আটক করা হয়। এ ছাড়া অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। লেফটেন্যান্ট মো. তানবির উদ্দিন প্রান্ত জানান, ভোরে পশুর নদী সংলগ্ন গহিন বনে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল। উদ্ধার হওয়া জেলেদের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলায়। তারা গত ৩ সেপ্টেম্বর মাছ ধরতে সুন্দরবন সংলগ্ন নদীতে নামে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মুক্তিপণের দাবিতে তাদের অপহরণ করে বনদস্যু রাঙা বাহিনী। পরে শুক্রবার ভোরে দস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করা হয়। আটক হওয়ারা হলেন রাঙা বাহিনীর সদস্য নাসির মোল্লা ও মিন্টু সরদারকে। তারা খুলনা জেলার বাসিন্দা। ওই সময় অভিযানে দস্যুদের কাছ থেকে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও ফাঁকা গুলি ৮ রাউন্ড জব্দ করা হয়। কোস্টগার্ডের এ কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া জেলে, আটক বনদস্যু এবং জব্দ হওয়া আগ্নেয়াস্ত্র আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মরিয়মের মৃত্যুতে জামায়াত নেতার বিরুদ্ধে ক্ষমতার দাপট ও পারিবারিক নির্যাতনের অভিযোগ কক্সবাজার সরকারি কলেজ হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ গণিতের ছাত্রী আটক, পাচার করতেন পায়ুপথে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব শুরু: দক্ষিনাঞ্চলে যাত্রীপ্রতি ৫০ টাকা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জামায়াতের লং মার্চ দেখানোর নাম করে ভাবীকে নিয়ে পালালেন এনসিপির আহ্বায়ক! দ্রব্যমূল্যে নাভিশ্বাস চরমে নিম্ন আয়ের মানুষেঃ তবুও কোথাও দেখা মিলছে না ‘টিসিবির ট্রাকসেল’ জ্বালানি তেলের দাম বেড়েছে, এখানে অন্যায়টা কোথায়?- অদ্ভুত যুক্তি বিএনপির এমপি বাবুলের! কর্মীরা দেশে লংমার্চে, জামায়াতের ৩৪ এমপির পরিবারসহ ৭১ জনের ৫ দেশে বিলাসী সফর! অসহায়-হতদরিদ্রের সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী-বিএনপির নেত্রী‍! বিএনপি সরকারের উন্নয়ন: ১০ কোটি টাকার সেতুতে গভীর রাতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই! মসজিদে সোফা-টেবিল বসিয়ে সভা: সিরাজগঞ্জে বিএনপি নেতার অনুষ্ঠান নিয়ে তুঙ্গে বিতর্ক ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার