কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ September, ২০২৬ | ৫:৩০ 92 ভিউ
ঢাকার কেরানীগঞ্জে ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি গুলির পর কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকার একটি সেলুনে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাতে মাছের দোকান বসানো নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আরশিনগরের মেম্বার গলিতে পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ভোলায়। সকালে রাজধানীর মোহাম্মদপুরের মহিরগোলা এলাকায় ফুটপাতে মাছ বিক্রি করে দুপুরে কেরানীগঞ্জে ফেরেন তিনি। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন সিকদারের দাবি, ফুটপাতে মাছের ব্যবসা করার জন্য মোহাম্মদপুরের একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ফরহাদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। এককালীন ওই টাকা দেওয়ার পাশাপাশি প্রতিদিন আলাদাভাবে চাঁদা দেওয়ার কথাও বলা হয়েছিল। ফরহাদ এতে রাজি না হওয়ায় তাদের সঙ্গে বিরোধ তৈরি হয়। নিহতের পরিবারের ভাষ্য, মঙ্গলবার সকালে মাছ বিক্রি শেষে দুপুরে ফরহাদ শাক্তা আরশিনগর এলাকার একটি সেলুনে চুল কাটতে যান। সেখানে সাব্বির ও আরমানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি গুলির পর তাকে কোপানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, কেরানীগঞ্জ থেকে ফরহাদ হোসেন নামে এক মাছ ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তার মৃত্যু হলে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস বলেন, ঘটনার সূত্রপাত রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। মাছের ব্যবসা নিয়ে ফরহাদ হোসেনকে গুলি করে ও কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যেসব খাবার হাড় মজবুত রাখে নোবিপ্রবিতে শিক্ষক সংকট চরমে, একসঙ্গে বিদেশে গেছেন অনেকজন সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন ৯৯ বছর বয়সে বিমানের ডানায় হেটে গিনেস বিশ্ব রেকর্ড গড়লেন বৃদ্ধা ডেঙ্গুতে এক দিনে ৬ জনের মৃত্যু ভারতের শিল্পী ইমনকে যুক্তরাষ্ট্রে চরম হেনস্তা! আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু তথ্য সংশোধনের নামে ভয়ঙ্কর এনআইডি চক্র: নাগরিকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল অর্থ জেলেনস্কির সাবেক প্রেস সচিবের দাবি: “আমি রুশ গুপ্তচর নই, শুধু চাই ইউক্রেন আত্মসমর্পণ করুক” দারিদ্র্যসীমার ওপরে প্রায় সাড়ে ৬ কোটি মানুষ: আয় কম, নিত্যপণ্যের দাম বেশি, খাদ্য-চিকিৎসা-শিক্ষায় কাটছাঁট সজীব ওয়াজেদ জয়: দেশে হাজারো শিশুর মৃত্যু ঘটিয়ে পুরস্কার বাগিয়ে নিলেন ইউনূস অ্যাডভোকেট পাপিয়া: মমতা-রাহুল কিংবা মোদি সবাই শেখ হাসিনার নিরাপত্তার ব্যাপারে একমত ওবায়দুল কাদের: শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে মরিয়া হয়ে বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে বিএনপি নকল টিভিসহ বিভিন্ন ধান্দায় কোটি কোটি টাকা হাতিয়ে পলাতক গুপ্ত সংগঠন শিবির নেতা এক যুগ পর গ্রেপ্তার ব্যবসা বন্ধ থাকা ডিএসই তালিকাভুক্ত ৩৭ কোম্পানির শেয়ারের দর বাড়ছে হু হু করে: কারসাজির আশঙ্কা ৭ মাসে আমদানিতে বাড়তি ব্যয় ৪.১২ বিলিয়ন ডলার: চাপ সামলাতে জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্যের সহায়তা চাইল বাংলাদেশ আগুনে শেষ আনন্দভ্রমণ বিনামূল্যের পাঠ্যবই ছাপতে মিলেমিশে লুটপাট সহজ শর্তে ঋণের ওপর গুরুত্ব আইএমএফের