শ্রীনগরে আবারও কঙ্কাল চুরি – বর্ণমালা টেলিভিশন

শ্রীনগরে আবারও কঙ্কাল চুরি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:৫৮ 231 ভিউ
মুন্সীগঞ্জের শ্রীনগরে আবারও একটি কবরস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি হয়েছে। এ নিয়ে গত ২০ দিনে ৩টি কবরস্থান থেকে ৪ দফায় ২৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটল। বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া কবরস্থানে স্থানীর জনগণ ২৫টি কবর খোঁড়া দেখতে পান। পরে কবরস্থান কমিটির লোকজন সেখানে তল্লাশি চালিয়ে দেখেন ওইসব কবর থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে চোর চক্র। তাদের ধারণা, বুধবার রাতের যেকোনো সময় কঙ্কালগুলো চুরির ঘটনা ঘটে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি রাতে বীরতারা জান্নাতুল ফেরদৌস কবরস্থান থেকে ১২টি কবর খুঁড়ে ৪টি কঙ্কাল, ১৬ ফেব্রুয়ারি রাতে উপজেলার বেজগাঁও কবরস্থান থেকে ৮টি কঙ্কাল ও ১৩ ফেব্রুয়ারি রাতে ওই কবরস্থান থেকে ৬টি কঙ্কাল চুরি হয়। বেজগাঁও কবরস্থান কমিটির সভাপতি আবুল কালাম কানন জানান, কঙ্কাল চুরির ঘটনার পর থেকে ওই কবরস্থানে পাহারার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. শাকিল আহমেদ বলেন, কবরস্থানগুলোতে প্রাচীর না থাকাতে চোরচক্র অতি সহজে জঘন্য এ কাজ করে যাচ্ছে। কবর খুঁড়ে কঙ্কাল চুরি হবার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ ফের ইরানে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি সরকারি চাকরিজীবীদের জন্য তেল পাম্পে জরুরি লাইন রাখার নির্দেশ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের মাউশির মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ হরমুজে পা রাখলেই সব যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট হজে বিধি লঙ্ঘন করলেই গুনতে হবে বড় জরিমানা পুলিশে শীর্ষ পর্যায়ে বড় রদবদল প্রিয় নবীর প্রিয় দোয়া ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধ এবার নামলো চীন, আরেক সমুদ্রপথে অবরোধ ইরানের সাথে আবারও আলোচনা শুরুর ইঙ্গিত ট্রাম্পের