গাজীপুরে একদিনে ৩ খুন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২১ জুলাই, ২০২৫
৯:১৭ পূর্বাহ্ণ
160 ভিউ

গাজীপুরে একদিনে ৩ খুন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ জুলাই, ২০২৫ | ৯:১৭ 160 ভিউ
গাজীপুরে একদিনে আলাদা স্থানে তিনজনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে একজন স্কুলের দপ্তরি, একজন একটি কারখানার সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা এবং অপরজন অটোরিকশা চালক। পুলিশ তিন মরদেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার কীর্তুনিয়া গ্রামের আরিফ হোসেন (৩২)। তিনি স্থানীয় ইউসুফ আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছিলেন। দ্বিতীয়জন, টাঙ্গাইলের ধনবাড়ী থানার ফুলবাড়ী এলাকার আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (৪৮)। তিনি আমবাগ এলাকায় গাজীপুর ফিড মিলের সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ছিলেন। তৃতীয়জন, গাজীপুরের কালীগঞ্জের ব্যাটারিচালিত অটোরিকশা চালক আনোয়ার হোসেন (৫৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমবাগ আতাউর মার্কেট এলাকায় মাসুদ রানার ৫ তলা ভবনের ৪ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন রফিকুল ইসলাম। রোববার সকালে গ্রামের বাড়ি থেকে পরিবারের লোকজন মোবাইলে ফোন করলে রফিকুল ইসলামকে ফোনে পাওয়া যায়নি। পরে তাঁর অফিসের লোকজন ও পরিচিত ব্যক্তিদের কল করে বিষয়টি জানানো হয়। পরে বিকেল ৫ টার দিকে সহকর্মীরা রফিকুল ইসলামের ভাড়া বাসায় গিয়ে তাঁর ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পায়। এ সময় তালা ভেঙে ভেতরে ঢুকে ফ্ল্যাটের ভেতর রফিকুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে দিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও বালিশচাপা দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন আহমেদ বলেন, ‘ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ফ্ল্যাটের বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছে। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।’ এদিকে, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল চলাকালীন সময়ে দপ্তরি আরিফ হোসেন স্কুলের বাইরে যান। বাইরে যাওয়ার পর স্কুল গেইটের কাছে একটি দোকানে বসা ছিলেন তিনি। এ সময় হঠাৎ পেছন দিক থেকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত আসাদুল্লাহকে আটক করে পুলিশে সোপর্দ করে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, পূর্ব বিরোধের জেরে সিএনজি চালকের ছুরিকাঘাতে আরিফ হোসেন নিহত হয়েছেন । অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে, রোববার বিকেলে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মূলগাঁও মাদরাসার পাশে ঝোপের ভেতর থেকে গাজীপুরের কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল শনিবার সন্ধ্যার পর থেকে আনোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ ছিল। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। রোববার বিকেলে মূলগাঁও মাদরাসার কাছে একটি ঝোপের মধ্যে স্থানীয়রা আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, ‘মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্য চালক আনোয়ার হোসেনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হলো সাত খুন মামলার তারেক সাঈদকে সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা আইফোন চুরির অপবাদে যুবককে মারধর, মাথার চুল কর্তন দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার ওয়ানডেতে ১৫ হাজার রানের ক্লাবে কোহলি, শচীনকে টপকে দ্রুততমের রেকর্ড টিআইবি: দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত বাজার থেকে নিখোঁজ, সকালে মিলল লাশ: বান্দরবানে গহিন পাহাড়ে যুবককে নৃশংস হত্যা মুদি দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ, বাইরে বের হতেই দোকানিকে কুপিয়ে হত্যা অসুস্থ অবস্থায় একবছর কারাবন্দি: জামিনে মুক্তির একমাস পরে মৃত্যু সাংবাদিক আজহারের প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন দুই পরাশক্তির স্বার্থের ফাঁদে রূপপুর: সাশ্রয়ী রুশ মডেল বনাম ব্যয়বহুল মার্কিন প্রযুক্তি- কোন পথে হাঁটবে বাংলাদেশ? ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন