ফ্যানের গতি কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে? – বর্ণমালা টেলিভিশন

ফ্যানের গতি কমালে কি সত্যিই বিদ্যুৎ বিল কমে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১১:৩১ 233 ভিউ
গরমকালে ফ্যান ছাড়া ঘরে থাকা দায়! আর তাই অনেকেই ভাবেন, ফ্যানের গতি কমিয়ে দিলে হয়তো বিদ্যুৎ বিলও কমবে। রেগুলেটরের ঘর ৫ থেকে কমিয়ে ৩ বা ২ করলেই বুঝি খরচ কমে যাবে—এমন ধারণা অনেকেরই। কিন্তু আসলেই কী তাই? চলুন জেনে নিই, ফ্যানের গতি কমানো মানেই কি বিদ্যুৎ খরচ কমানো নাকি এ কেবল আমাদের ধারণা। ফ্যান কীভাবে কাজ করে? সাধারণ সিলিং ফ্যান চলে একটি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে। রেগুলেটর ব্যবহার করে আপনি ফ্যানের গতি (Speed) নিয়ন্ত্রণ করেন। রেগুলেটর মূলত ভোল্টেজ কমিয়ে ফ্যানের মোটরের গতি কমায়। তাই গতি কমলে মনে হয় বিদ্যুৎ কম খরচ হচ্ছে; কিন্তু এটা সব সময় সত্যি নয়। গতি কমালেই বিদ্যুৎ কমে না মূল বিষয় হলো—সাধারণ রেগুলেটর আসলে বিদ্যুৎ সেভ করে না। শুধু মোটরের গতি কমিয়ে দেয়। তাই আপনি ফ্যান ৭-এ চালান বা ২-এ, বিদ্যুৎ খরচ প্রায় একই রকম থাকে। রেগুলেটর নিজেও একটু বিদ্যুৎ খরচ করে। তাই গতি কমানো মানেই বিদ্যুৎ কমান—এ ধারণা ভুল। কীভাবে সত্যি বিদ্যুৎ খরচ কমাবেন? ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করলেই বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব। এই রেগুলেটরগুলো স্মার্টভাবে কাজ করে এবং ফ্যানের গতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিদ্যুৎও কম খরচ করে। এর দাম সাধারণ রেগুলেটরের চেয়ে একটু বেশি হতে পারে। তবে দীর্ঘমেয়াদে বিদ্যুৎ বিল অনেকটাই কমে যাবে। ইলেকট্রনিক রেগুলেটর এখন প্রায় সব ইলেকট্রনিকস দোকানেই পাওয়া যায়। ফ্যানের গতি কমিয়ে বিদ্যুৎ বাঁচানো যাবে না—এটা জানা থাকলে বিভ্রান্তি কমে। তবে আপনি যদি সত্যিই বিদ্যুৎ বিল কমাতে চান, তাহলে সিলিং ফ্যানের সঙ্গে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করাই হবে সবচেয়ে কার্যকর উপায়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নেপালে আকস্মিক বন্যা, যা বললেন বিশ্বনেতারা নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক ক্ষতিগ্রস্ত তিব্বত সীমান্ত এলাকায় ড্রোন পাঠাল চীন রিয়াদ থেকে আত্রাইয়ের ৭ জনের মরদেহ দেশে আসছে বিকেলে ‘আমেরিকান ডায়মন্ড’ নামের আড়ালে কী আছে? বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে যেসব অঞ্চল থেকে ‘বাংলাদেশ বিশ্বকাপে উঠলে পুরো দেশ আনন্দে ভাসবে’ আবারও ঢাকা মাতাতে আসছেন ‘বিলিয়নেরা’ খ্যাত ওটিলিয়া শয়তানকে দুর্বল ও অসহায় করে দেয় যে ধ্বনি ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট