তারকাদের প্রার্থনায় মাইলস্টোন – বর্ণমালা টেলিভিশন

তারকাদের প্রার্থনায় মাইলস্টোন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১১:১৮ 149 ভিউ
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ, জনমনে নেমেছে শোকের ছায়া। সোমবার দুপুরে উড্ডয়নরত বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। হৃদয়বিদারক এ দৃশ্য নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনকেও। ঘটনাটি নিয়ে ঢালিউড সুপারস্টার শাকিব খান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’ মর্মান্তিক এ ঘটনাতে শোক প্রকাশ করে প্রার্থনা জানিয়েছেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরীও। তিনি লিখেছেন, ‘উত্তরা দিয়াবাড়ির মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত ও স্তব্ধ। সবার জন্য প্রার্থনা করছি।’ এরপর একই ঘটনা নিয়ে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, ‘যার হারায় সে বুঝে হারানোর যন্ত্রণা কতটা কষ্টদায়ক। আল্লাহ সবাইকে রক্ষা করুন। প্রে ফর মাইলস্টোন।’ নির্মাতা আশফাক নিপুন তার ফেসবুক অ্যাকাউন্টে মর্মান্তিক এ দুর্ঘটনার কবলে পড়া আহত ও রক্তের ব্যবস্থাপনা নিয়ে তালিকা প্রকাশ করেন। এ ছাড়া সংগীতশিল্পী এলিটা করিম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দুর্ঘটনায় আহতদের জন্য সাহায্যের আবেদন করেন। হৃদয়বিদারক এ ঘটনা নিয়ে অভিনেত্রী সামিরা খান মাহি লিখেছেন, ‘আজ এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। প্রাথমিক খবরে জানা গেছে, বহু ছাত্রছাত্রী হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আল্লাহ তুমি সবাইকে হেফাজতে রাইখ।’ এ ছাড়া তিনি কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত অভিভাবকবিহীন এক শিশুর আইডি কার্ড শেয়ার করেন। খ্যাতিমান গায়ক আসিফ আকবর দুর্ঘটনায় আহত বাচ্চাদের জন্য রক্তের প্রয়োজনীয়তার বিষয়ে প্রয়োজনে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর শেয়ার করেছেন এবং বি নেগেটিভ, এ নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ রক্ত চেয়ে আরেকটি পোস্ট করেছেন। উত্তরার এ ঘটনা নিয়ে অনেক তারকাই সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন। যাদের মধ্যে আছেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা, সালহা খানম নাদিয়া ও তানজিন তিশার মতো তারকা। তারা বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে বেঁচে যাওয়া প্রাণগুলোর জন্য করছেন প্রার্থনা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক