সম্পর্ক দীর্ঘস্থায়ী করার সহজ ৬ উপায় – বর্ণমালা টেলিভিশন

সম্পর্ক দীর্ঘস্থায়ী করার সহজ ৬ উপায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ July, ২০২৫ | ১১:৩০ 301 ভিউ
প্রেম-ভালোবাসা মানেই শুধু হাতে হাত রেখে হাঁটা বা রোমান্টিক কথায় মিষ্টি সময় কাটানো নয়। সম্পর্কে টিকে থাকতে গেলে দরকার বোঝাপড়া, সময় দেওয়া, আর পরস্পরের প্রতি শ্রদ্ধা। অনেক সময় ভালোবাসা থাকলেও ব্যস্ততা, দূরত্ব বা মানসিক দূরত্বের কারণে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। তবে দুজনের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তাহলে কিছু সহজ অভ্যাস আপনাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলতে পারে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন ৬টি উপায় তুলে ধরা হয়েছে, যেগুলো মেনে চললে সম্পর্ক অনেক বেশি টেকসই হতে পারে। চলুন জেনে নিই সেই টিপসগুলো: ১. মতভেদ হলে ঝগড়া নয়, সমাধান খুঁজুন সব সম্পর্কেই মতবিরোধ থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তর্কে জিততে চাইলে নয়, বরং একে অপরকে বোঝার চেষ্টা করুন। শান্তভাবে শুনুন, সহানুভূতির সঙ্গে কথা বলুন। তর্কের মধ্যেও যদি সম্মান ও সমাধান থাকে, তাহলে সম্পর্ক আরও গভীর হয়। ২. ব্যস্ততার মাঝেও সময় বের করুন একসঙ্গে বসে চা খাওয়া, হঠাৎ করে ফোনে কথা বলা, কিংবা রাতে একসঙ্গে সময় কাটানো—এগুলো ছোট ছোট বিষয় হলেও সম্পর্কের ভিত্তি মজবুত করে। ব্যস্ততার মাঝেও কিছু মুহূর্ত একে অপরের জন্য বরাদ্দ রাখুন। ৩. সম্পর্কের মধ্যে আনন্দ রাখুন একসঙ্গে সিনেমা দেখা, কোথাও বেড়িয়ে যাওয়া, কিংবা শুধু মজার গল্প—এই ছোটখাটো আনন্দ সম্পর্ককে তরতাজা রাখে। হাস্যরস ও আনন্দের অভাব হলে সম্পর্কেও ক্লান্তি চলে আসে। ৪. খোলামেলা কথা বলুন মন খুলে কথা বলুন। কী ভাবছেন, কেমন লাগছে, কী নিয়ে চিন্তা করছেন—সব কিছু সঙ্গীর সঙ্গে ভাগ করে নিন। লুকোচুরি বা ভুল বোঝাবুঝির সুযোগ কমে যাবে, বিশ্বাস বাড়বে এবং সম্পর্ক আরও গভীর হবে। ৫. ছোট ছোট যত্নের প্রশংসা করুন হঠাৎ চা বানিয়ে দেওয়া, একসঙ্গে হাঁটার সময় পাশে থাকা, অথবা সকালে ‘শুভ সকাল’ মেসেজ পাঠানো—এসব ছোট ছোট মুহূর্তকে গুরুত্ব দিন। সঙ্গীর এই যত্নগুলোর প্রশংসা করলে সে বুঝবে, আপনি তাকে দেখছেন এবং কৃতজ্ঞ। ৬. ব্যক্তিগত জায়গা দিতে শিখুন একসঙ্গে থাকলেই সব সময় একসঙ্গে থাকতে হবে—এমন নয়। সবাইকে কিছু ব্যক্তিগত সময় দরকার হয়, নিজের মতো করে সময় কাটানোর জন্য। বন্ধুদের সঙ্গে আড্ডা, নিজের পছন্দের কাজ—এসবের জন্য একে অপরকে স্বাধীনতা দিন। এতে সম্পর্কের ওপর চাপ কমে। সম্পর্ককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে রোমান্সের পাশাপাশি প্রয়োজন বোঝাপড়া, যোগাযোগ আর সম্মান। একটু যত্ন, একটু সময় আর কিছু সহজ অভ্যাস আপনাদের ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা নেতানিয়াহুকে বিশ্বাস করেন? জবাবে ট্রাম্পের কৌশলী উত্তর যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫ পাকিস্তানের পাশে থাকার ঘোষণা দিলেন বিজেপি নেতা ‘বড় হয়ে ইহুদিদের গুলি করতে চাই’—ইয়াহিয়া সিনওয়ারের ১০ বছরের ছেলের চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানে আজ থেকে টানা ১০ দিনের ছুটি শুরু ছুটির দিনে যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী ধর্ম অবমাননার কথিত অভিযোগে হত্যার নেতৃত্বে ছিল জামায়াতের নেতাকর্মীরা, বাড়ি-হাসপাতালে দু’দফা মব হামলা বছরে ইসরায়েল থেকে প্রায় ৩ কোটি টাকার পণ্য আসছে বাংলাদেশে স্বল্পোন্নত দেশ (এলডিসি) তালিকা থেকে উত্তরণ: ৪০ দিন বাকি, সাধারণ পরিষদের রায়ের অপেক্ষায় বাংলাদেশ “তোমরা একা নও, এই দেশ তোমাদেরও”: দুর্গাপূজায় সংখ্যালঘুদের উদ্দেশে শেখ হাসিনার বার্তা; সম্প্রীতির ডাক পাকিস্তানে ট্রেনে নারী পর্যটকের মোজা-অন্তর্বাস শুঁকছে পুলিশ: “স্বাভাবিক কিনা?”, উঠেছে প্রশ্ন দিল্লি’তে হল্লাঃ আন্দোলনে অংশ নেয়ায় ইমরান খান-কে ভারত ছাড়ার নোটিশ; আজ প্রতীকী অনশন কর্মসূচি আম আদমি পার্টি’র সারকাণ্ডে কৃষকের পেটে লাথিঃ অবৈধ বিএনপি সিন্ডিকেটের নগ্ন স্বেচ্ছাচারের প্রমাণপত্র সারাদেশে মার্কিন রাষ্ট্রদূতদের অবাধ চলাফেরায় আপত্তি না থাকলেও ভারতীয় রাষ্ট্রদূতের চলাফেরায় উষ্মা বিপ্লবী পরিষদের নিম্ন প্রবৃদ্ধি ও উচ্চ মূল্যস্ফীতির ফাঁদে বাংলাদেশ, সামনে দীর্ঘ সংকট অপেক্ষমান জ্বালানির ভর্তুকি কমানো—মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চাপ দিচ্ছে আইএমএফ