নিউজ ডেক্স
আরও খবর
প্রবাসী জামায়াত কর্মী ফুফার স্ত্রীর বিছানায় পুত্রের হাতে আটক শিবির নেতাকে হাঁসুয়ার কোপ, বাড়িতে আগুন
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা
সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা
কেরানীগঞ্জে সেলুনে ঢুকে যুবককে এলোপাতাড়ি গুলি, কুপিয়ে হত্যা
পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই
রাত-বিরাতে ছাত্রকে ‘কাছে পেতে’ জীনের ভয় দেখাতেন মুহতামিম, অতঃপর…
প্রাইভেটকারে চুরির গরু নিয়ে যাচ্ছিল চোর, অতঃপর…
মুন্সীগঞ্জে গরু চুরির পর প্রাইভেটকারে করে নিয়ে পালানোর সময় গাড়িটি আটক করেছে পুলিশ। তবে চুরির সঙ্গে জড়িতে কাউকে আটক করা যায়নি।
বৃহস্পতিবার (১৭ জুলাই) লৌহজংয়ের পদ্মা সেতু উত্তর থানাধীন কাজিরপাগলা এলাকা থেকে গরুসহ প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ।
জানা গেছে, প্রাইভেটকারটিতে থাকা গরুটি উপজেলার পশ্চিম হাঁসাড়া এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে চুরি হয়। এদিন বিকেল সাড়ে ৪টার দিকে সড়কের ওপর গাড়িটি যান্ত্রিক ত্রুটিজনিত কারণে বন্ধ হয়ে গেলে পুলিশের সন্দেহ হয়। এ সময় পুলিশ দেখে গাড়িতে থাকা ড্রাইভার সড়কের ওপর গাড়ি রেখে পালিয়ে যান।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় গরুর মালিক ইমদাদুল ইসলাম ইমন (২০) শ্রীনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার ভোরে গোয়ালে থাকা ৭-৮টি গরু থেকে ওই গরুটি চুরি করে নিয়ে যায় চোর। প্রাইভেটকারসহ গরু উদ্ধারের খবর পেয়ে থানায় এসে গরুটি আমার বলে শনাক্ত করি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]