নিউজ ডেক্স
আরও খবর
মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি
নজরকাড়া লুকে ফেসবুকে অপু বিশ্বাসের ছবি
৩৬ বছর বয়সেই দুই বিলিয়ন সম্পদের মালিক টেইলর সুইফট
দুই পুত্রের পর এবার কন্যার বাবা শাকিব খান
স্পাইডারম্যান নিয়ে নিজের পুরোনো মন্তব্য থেকে সরে এলেন হল্যান্ড
ধর্ষণচেষ্টার মিথ্যা অভিযোগ করেছিলেন শিল্পা শিন্দে, ‘লজ্জাজনক’ বললেন হিনা খান
গুরুতর অসুস্থ অভিনেতা শেলী, আবেগঘন পোস্ট সহকর্মীর
ওয়েব ফিল্মে মৌ
মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ১৯৮৯ সালে প্রথম মডেলিংয়ে পা রাখেন তিনি। এরপর থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন জনপ্রিয়তার সঙ্গে। সাম্প্রতিককালে অভিনয়ের প্রতি তার আগ্রহ বেড়েছে। নিয়মিত নাটক ও টেলিছবিতে দেখা যাচ্ছে তাকে। এবার তিনি কাজ করেছেন একটি ওয়েব ফিল্মে। কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় ‘মাসুদ রানা’ সিরিজের উপন্যাস ‘আর্তনাদ’ অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। সময়োপযোগী করে গল্পটি সাজিয়েছেন চিত্রনাট্যকার মাসুমা মায়মুর, যিনি কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ। এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব।
ওয়েব ফিল্মটিতে এক জটিল মানসিক দ্বন্দ্বে জর্জরিত এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন মৌ। আধুনিক সমাজে একজন মায়ের অপরাধবোধ, সন্তানের প্রতি দায়বদ্ধতা ও নৈতিক সংকট—সবকিছু মিলিয়ে ভিন্ন মাত্রার চরিত্রে দেখা যাবে তাকে। ওয়েব ফিল্মে অভিনয় নিয়ে মৌ বলেন, ‘সবার সহযোগিতায় কাজটি বেশ উপভোগ করেছি। একটি ভালো টিমওয়ার্ক ছিল, যা স্ক্রিনে বোঝা যাবে বলে আমার বিশ্বাস। গালিব খুব যত্ন নিয়ে কাজটি করেছেন। চিত্রনাট্যের গভীরতা, শুটিং লোকেশন, ক্যামেরার কাজ—সব মিলিয়ে কাজটি খুব প্রফেশনালি হয়েছে।’
নির্মাতা আকা রেজা গালিব বলেন, ‘ওয়েব সিনেমাটির গল্প মূলত পারিবারিক আবহে গড়ে উঠলেও এতে রয়েছে একটি জোরালো থ্রিলার উপাদান, যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে। গল্প ও কিছু চরিত্রের নামের পরিবর্তন করা হয়েছে, যাতে এটি সময়োপযোগী হয়।’ তিনি আরও জানান, দৃশ্যধারণ শেষ হয়েছে এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। শিগগির মুক্তি পাবে ‘গহীন অতল’।
সাদিয়া ইসলাম মৌ ছাড়াও এ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, নাফিস আহমেদ, নাফিসা মালিয়াত প্রমি, ইহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।