আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, অতঃপর… – বর্ণমালা টেলিভিশন

আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, অতঃপর…

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৫ | ১১:০৯ 137 ভিউ
বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের মামলার আসামিকে গ্রেপ্তারে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে। সোমবার (২১ জুলাই) দুপুর আড়াইটার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর দায়ের করা একটি বিস্ফোরক দ্রব্য মামলার এজাহারভুক্ত আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তারে তার বাড়িতে গেলে পরিবারের সদস্যরা হামলা চালায়। আসামি সিরাজুল ইসলাম উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) সরাফাত জামান। সঙ্গে ছিলেন কনস্টেবল সিরাজুল ইসলাম, মো. নূরনবী ও আইনুল হক। তারা সবাই হামলায় আহত হন। আহতদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে সিরাজুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম (৪৮), ছেলে নজরুল ইসলাম ওরফে লিটন (৩৫) ও পুত্রবধূ কামরুন নাহার ওরফে রিমা (২৫)। তারা বর্তমানে থানা হেফাজতে আছেন। সিরাজুল ইসলামের ভাতিজা মো. রাজু বলেন, পুলিশ চাচাকে ধরতে এসে তাকে পায়নি। তবে বাড়ির লোকজন হামলা করেছে কি না, তা আমি জানি না। পুলিশ আমার চাচি, চাচাতো ভাই ও তার স্ত্রীকে আটক করে নিয়ে গেছে। স্থানীয়দের দাবি, সিরাজুল ইসলামের বাড়ি উঁচু প্রাচীর ঘেরা হওয়ায় ভেতরে কি ঘটেছে, তা তারা জানেন না। পুলিশের অভিযানের পর অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে যায়। শেরপুর থানার এসআই সরাফাত জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বাড়ির চারপাশ ঘেরাও করে প্রবেশের সময় হামলার মুখে পড়ি। হামলাকারীরা সিরাজুলকে পালাতে সহায়তা করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন জানান, এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক তিনজন এই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অন্তর্ভুক্ত হবেন। পুলিশের ওপর হামলায় জড়িত ১০-১২ জনকে শনাক্ত করা হয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী চুক্তি’ বয়ান সৃষ্টি করা মানুষগুলো কেন ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ নিয়ে নীরব? ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একান্তই ভারতীয় আদালতের বিষয়, ভারত সরকারের কিছু করার নেই’, অবস্থান স্পষ্ট দিল্লির বাদামতলী ঘাট: আওয়ামী লীগ আমলে ছিল সরকারি ফি ১০০ টাকা, এখন বিএনপি নেতাদের চাঁদা ২-৫ হাজার, নিচ্ছে পুলিশও নিয়মিত কর্মকর্তাদের ওপর আস্থাহীনতা, আমলাতন্ত্র নিয়ন্ত্রণে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ওপর ভরসা সরকারের বগুড়ার প্রথম জুলাই শহীদের মা ১৬ মামলার আসামি হেরোইন ও বিভিন্ন মাদকসহ গ্রেপ্তার জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফুলবাড়ি কোল বেসিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হবে সরকারের আরেকটা আত্মঘাতী সিদ্ধান্ত হাটহাজারীতে প্রকাশ্য দিবালোকে গুলি বর্ষণ: আহত-১, এলাকায় চরম আতঙ্ক সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী অদৃশ্য বিপদ থেকে মুক্তির দোয়া