‘শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি, রাগের মাথায় বলেছি’ – বর্ণমালা টেলিভিশন

‘শামীম আমাকে স্পর্শ বা এমন কিছু করেননি, রাগের মাথায় বলেছি’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৫ | ১১:৪৬ 156 ভিউ
অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আলোচনায় আসা অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া অবশেষে নিজের আগের বক্তব্য থেকে সরে এসেছেন। সম্প্রতি অভিনয়শিল্পী সংঘ আয়োজিত এক সালিশি বৈঠকে তিনি স্বীকার করেছেন, ঘটনার সময় রাগের মাথায় কিছু কথা বলে ফেলেছিলেন। এর আগে এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা শামীমের বিরুদ্ধে গালাগালি, মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছিলেন। পাল্টা প্রতিক্রিয়ায় শামীম এক সংবাদ সম্মেলনে অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। এতে শোবিজ অঙ্গনে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়ে। বিতর্কের প্রেক্ষিতে অভিনয়শিল্পী সংঘের মধ্যস্থতায় একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সংঘের অফিসিয়াল ফেসবুক পেজে সেই বৈঠকের একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায়, অভিনেতা শামীম তার আচরণের জন্য নারী সহকর্মী ও দর্শকদের কাছে ক্ষমা চাইছেন। সংঘের পক্ষ থেকে তাকে ভবিষ্যতের জন্য সতর্কও করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা প্রিয়াও। তিনি বলেন, ‘শুটিং সেটে শামীম ভাইয়ের সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছিল। শট দিতে গিয়ে আমার ভুল হয়, উনি রেগে গিয়েছিলেন, গালিগালাজ করেছিলেন। তবে উনি স্বীকার করেছেন, এসব রাগের মাথায় হয়েছে।’ তিনি আরও বলেন, ‘ঘটনাটি আমি সরাসরি শিল্পী সংঘে না জানিয়ে সংবাদ সম্মেলনে তুলে ধরা ঠিক হয়নি। আমি নতুন, তাই বুঝে উঠতে পারিনি। এজন্য আমি দুঃখিত।’ ধর্ষণের অভিযোগ সত্য নয় জানিয়ে অভিনেত্রী আরও বলেন, ‘ধর্ষণের ব্যাপারটি একেবারে ভুল তথ্য। উনি আমাকে স্পর্শ করেননি বা এ ধরনের কিছু করেননি। আমি রাগের মাথায় যেটা বলেছিলাম, সেটা ঠিক হয়নি।’ অভিনয়শিল্পী সংঘ এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘এই ঘটনার পরিপ্রেক্ষিতে উভয়পক্ষই অনুতপ্ত। তাদের ভুল স্বীকার এবং দুঃখ প্রকাশ শিল্পীসমাজে দায়বদ্ধতার দৃষ্টান্ত।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক