মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত – বর্ণমালা টেলিভিশন

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ August, ২০২৬ | ৫:১০ 66 ভিউ
আমির খান অভিনীত ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সাড়া জাগানো ছবি ‘গজনি’-র সেই ভয়ংকর ও আইকনিক খলনায়ক চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া প্রবীণ অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন রক্তের ক্যানসারের সঙ্গে লড়াই করার পর মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এসময় তার বয়স হয়েছিল ৭৪ বছর। এক মাসেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা এই গুণী অভিনেতার প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রসন্তানসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। অভিনেতার প্রয়াণের খবরটি ভারতের সংবাদমাধ্যম ‘মিড-ডে’-কে নিশ্চিত করেছেন তার ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি। আবেগঘন কণ্ঠে তিনি জানান, প্রায় পাঁচ বছর আগে প্রদীপ রাওয়াত ক্যানসার জয় করেছিলেন। তবে সম্প্রতি ব্যাধিটি ফের নতুন করে তার শরীরে আঘাত হানে। গত এক মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার রক্তের প্লেটলেট সংখ্যা অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে নেমে গিয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল ৫ আগস্ট তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ১৯৮৫ সালে প্রয়াত মুকুল আনন্দ পরিচালিত এবং রাজ বাব্বর ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ‘এতবার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন প্রদীপ রাওয়াত। তবে চলচ্চিত্রে পা রাখার আগেই ১৯৮৮ সালে বিআর চোপড়ার কালজয়ী ধারাবাহিক ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান তিনি। নব্বইয়ের দশকে টেলিভিশন ও চলচ্চিত্রের জগতে সমান গতিতে কাজ করে গেছেন এই অভিনেতা। এই সময়ে অমিতাভ বচ্চন অভিনীত ‘অগ্নিপথ’ (১৯৯০), ব্যাপক জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘চন্দ্রকান্তা’ (১৯৯৪), ‘কয়লা’ (১৯৯৭) এবং ‘সরফরোশ’-এর (১৯৯৯) মতো স্মরণীয় সব প্রজেক্টে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন তিনি। দুই হাজারের দশকে টিভিতে কাজের পরিমাণ কমিয়ে দিলেও হিন্দি ও বিভিন্ন আঞ্চলিক ভাষার চলচ্চিত্রে নিজের শক্তিশালী অবস্থান ধরে রাখেন প্রদীপ রাওয়াত। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত অল-টাইম ব্লকব্লাস্টার ‘লাগান’ সিনেমায় ভুবন রূপী আমির খানের দলে থাকা অলরাউন্ডার ক্রিকেটার ‘দেবা সিং সোধি’-র চরিত্রটি তাকে নতুন করে খ্যাতি এনে দেয়। এর ঠিক সাত বছর পর ২০০৮ সালে এ আর মুরুগাদোসের ব্লকবাস্টার রিভেঞ্জ থ্রিলার ‘গজনি’-তে আমির খানের মুখোমুখি নৃশংস ও রক্ত হিম করা খলনায়ক ‘গজনি ধর্মাত্মা’ চরিত্রে অভিনয় করে তিনি ইতিহাসের পাতায় নাম লেখান। উল্লেখ্য, এই হিন্দি রিমেকের আগে ২০০৫ সালে সূর্য অভিনীত মূল তামিল ‘গজনি’ সিনেমাতেও তিনি একই খলনায়ক চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। সর্বশেষ ২০২৫ সালে ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ সিনেমায় অভিনয় করেছিলেন এই গুণী শিল্পী। আর চলতি বছরেই মুক্তিপ্রাপ্ত তেলেগু কমেডি ড্রামা ‘গায়াপাড্ডা সিমহাম’ এবং নেপালি চলচ্চিত্র ‘আ বাটা আমা’-তে শেষবারের মতো দেখা গিয়েছিল এই অভিনেতাকে। বহু দশকজুড়ে ছড়িয়ে থাকা তার বহুমুখী অভিনয় ও অসামান্য অবদান ভারতীয় চলচ্চিত্রজগতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জবি ক্যাম্পাসে পশু জবাই গরুভোজ কর্মসূচি পালিত ৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে জ্বালানি রপ্তানি করছে ইরান বাসা থেকে সিজেপির দীপকে আটক, নেহাকে তুলে নিয়ে গেছে পুলিশ ইরান যুদ্ধে ইউরোপের ক্ষতি ১০০ বিলিয়ন ইউরোর বেশি: স্পেনের প্রধানমন্ত্রী চুয়েটে অনলাইনে সিন্ডিকেট সভা, অনুপস্থিত বিশ্ববিদ্যালয়ের সব সদস্য শেরপুরে নকলায় মাজারে ভাঙচুর সৌদি আরবে পৌঁছতে বিকল্প পথ ব্যবহার করছেন অনেকেই দায়িত্ব নেওয়ার ৫ দিনেরও কম সময়ে পদ ছাড়ছেন কেটি জাকারিয়া বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ” ‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়” ‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয় জামায়াত নেতাদের হাত ধরে সংসদে যেতে চান হিন্দু নেতারা, মন্দিরের সুরক্ষায় জামায়াতের প্রশংসা একটির খরচে ৫টি নির্মাণের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল: ৩য় এলএনজি টার্মিনালে ব্যয় বৃদ্ধি ৩৫-৩৭ শতাংশ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা কাজ নাই, তাই বেতনও নাই: ৫ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী: সহিংসতা ছড়িয়ে ‘বাংলাদেশ মডেলে’ সরকারের পতন ঘটাতে চাইছে কংগ্রেস