মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২৯ আগস্ট, ২০২৫
৬:৩০ অপরাহ্ণ
89 ভিউ

মালয়েশিয়ার কেদাহে অভিযানে ১২২ অভিবাসী আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৫ | ৬:৩০ 89 ভিউ
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং সেরাইয়ের পাদাং মেহা শিল্প এলাকায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে ১২২ জন অভিবাসীকে আটক করা হয়েছে। বুধবার পরিচালিত ‘অপারেশন মাহির’-এ স্থানীয় নাগরিকসহ মোট ২১৪ জনের নথিপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ১২১ জন পুরুষ ও একজন নারী অভিবাসীকে আটক করা হয়। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। তবে আটকদের মধ্যে কোনো দেশের কতজন আটক হয়েছেন তা ইমিগ্রেশন জানায়নি। আটকরা বর্তমানে বেলান্টিক ইমিগ্রেশন ডিপোতে রয়েছেন। কেদাহ ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জাইন এক বিবৃতিতে জানান, অধিকাংশ অভিবাসীর কাছে বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট পাওয়া যায়নি। অনেক পাসপোর্টের নিরাপত্তা স্ট্যাম্পও সন্দেহজনক বলে মনে করছে বিভাগ। কয়েকটি ক্ষেত্রে পাসপোর্টের তথ্য যাচাই এখনো চলমান। তিনি বলেন, অভিযানে সংশ্লিষ্ট নির্মাণ কোম্পানি ও শ্রম সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কোনো চুক্তিপত্র নেই। এছাড়া অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) কেবল কুয়ালালামপুরে অনুমোদিত কোম্পানির জন্য বৈধ হলেও এসব শ্রমিক কেদাহে কাজ করছিলেন। ইমিগ্রেশন বিভাগ আরও জানিয়েছে, মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড (MDAC) সিস্টেমের মাধ্যমে ভ্রমণ রেকর্ড মিলিয়ে দেখা হচ্ছে, কারণ বেশিরভাগ পাসপোর্টে প্রস্থান-প্রবেশের স্ট্যাম্প থাকলেও গন্তব্যের সুনির্দিষ্ট তথ্য নেই। মোহাম্মদ রিদজুয়ান বলেন, অভিযানে পালানোর চেষ্টা করা কয়েকজনের আচরণ অভিবাসীদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের নিয়োগ বা সুরক্ষা দেওয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ ছাড়া উদ্যোক্তা ও নিয়োগকর্তাদের সতর্ক করা হয়েছে যেন তারা কেবল বৈধ নথিপত্রধারী শ্রমিক নিয়োগ দেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক ইউনিয়নেও প্রশাসক বিএনপি নেতারা, ভোট বন্ধের শঙ্কা জামায়াতের সিরিয়ার কাছে তিন গোলের হার বাংলাদেশের দ্বাদশ শ্রেণি পার না হওয়ার আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে সতর্ক কারিনা দুধ ছাড়াও ক্যালসিয়াম পাবেন যেসব খাবার থেকে শুভ জন্মাষ্টমী আজ রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ নিল আর্জেন্টিনা যেসব বিষয় নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করা নিষিদ্ধ তনু হত্যায় দুই সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ