প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ জুলাই, ২০২৫
১১:০৯ পূর্বাহ্ণ
268 ভিউ

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে ইতালির ইতিহাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ জুলাই, ২০২৫ | ১১:০৯ 268 ভিউ
ইতিহাস গড়ল ইতালির ক্রিকেট দল! প্রথমবারের মতো তারা জায়গা করে নিলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। নেদারল্যান্ডসের কাছে ৯ উইকেটে হারর পরে বিশ্বকাপ নিশ্চিত হয়েছে ফুটবলের দ্বিতীয় সেরা ট্রফি জয়ী দলের। শুক্রবার হেগে অনুষ্ঠিত ইউরোপিয়ান কোয়ালিফায়ারের শেষ রাউন্ডে এই নাটকীয় হিসাব-নিকাশের ম্যাচটি একদিকে যেমন ইতালিকে আনন্দ দিয়েছে, অন্যদিকে ভেঙে দিয়েছে জার্সির স্বপ্ন। ইতালি প্রথমে ব্যাট করে তোলে ১৩৪/৭। জার্সির আশা ছিল, নেদারল্যান্ডস যেন এই রানটা ১৫ ওভারের মধ্যে তাড়া করে—তাহলেই তারা পয়েন্ট তালিকায় ইতালিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যেত এবং বিশ্বকাপের টিকিট পেয়ে যেত। নেদারল্যান্ডস জয় পেলেও তা ১৫ ওভারের মধ্যে নয়—তারা ম্যাচ শেষ করে ২০ ওভারেই, তাও মাত্র ১ উইকেট হারিয়ে। ফলে জার্সি ও ইতালির পয়েন্ট সমান (৫), তবে নেট রান রেটে (+০.৬১২) এগিয়ে থেকে ইতিহাস লিখে দিল ইতালি। ব্যাট হাতে ইতালির হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন বেন মানেন্তি। বল হাতে তিন উইকেট পান ডাচ তারকা রুলোফ ভ্যান ডার মারভে। চেজ করতে নেমে দুর্দান্ত শুরু পায় নেদারল্যান্ডস—মাইকেল লেভিট ও ম্যাক্স ও'ডাউড ৭১ রান তুলে ফেলে মাত্র ৭.৩ ওভারে। তখনই আশঙ্কার মেঘ ঘনিয়ে আসে ইতালির জন্য। কিন্তু মাঝের ওভারে বোলিংয়ে ফিরে ম্যাচটা টেনে ধরে ইতালির স্পিনাররা—ক্রিশান কালুগামাগে ১ উইকেট ও ২৫ রান দিয়ে এবং মানেন্তি ৪ ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২৫ রান। শেষ পর্যন্ত ও'ডাউড (৪৭*) এবং অধিনায়ক স্কট এডওয়ার্ডসের ধীর গতির ব্যাটিং ম্যাচকে ২০ ওভার পর্যন্ত টেনে নিয়ে যায়—আর সেখানেই বিশ্বকাপের টিকিটটা চলে যায় ইতালির হাতে। জার্সির খেলোয়াড়রা পুরো সময়টায় প্যাভিলিয়নে বসে ম্যাচটি দেখছিলেন। ও'ডাউডের ব্যাট থেকে প্রত্যাশা ছিল আরও দ্রুত রান—কিন্তু শেষ ওভারে গ্রান্ট স্টুয়ার্টের আঁটসাঁট লাইন-লেন্থ ভেঙে দিল সেই সম্ভাবনা। এই হারের ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ (ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য) খেলতে পারছে না জার্সি। অন্যদিকে, ১৯৮৪ সাল থেকে আইসিসির সদস্য থাকা ইতালি—যারা একসময় ইউরোপের মাঝারি মানের দল হিসেবেই পরিচিত ছিল—আজ তাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য উদযাপন করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পাহাড়ে নির্মম খুন: কক্সবাজারে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা যুবলীগকর্মীকে ধরতে গিয়ে না পেয়ে বাবাকে গ্রেপ্তার সাতক্ষীরা জামায়াতের সাংসদের সাথে গোপনক্যামেরায় ধরা পরা মরিয়মের আত্মহত্যা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি সফল দাবি, দেশবাসীর প্রতি যুবলীগের কৃতজ্ঞতা আবারও জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিঃ ডিজেল-পেট্রোল-অকটেনের দাম লিটারে ২০ টাকা বাড়ল নাম বদলে ‘উজ্জ্বল’ থেকে ‘আয়াস’: জুলাই চেতনার বড়ি বেচে চাঁদাবাজি-মবের হোতা পরীক্ষার সময় পায়খানায় ফোন ব্যবহারে নকল, ঢাবির হল সংসদের শিবির নেতার সাজা তেজগাঁও কলেজের মসজিদের ভেতরে জঙ্গিদের গোপন বৈঠক থেকে আটক ২৩ মানবতার লজ্জাজনক পরাজয়: ঢাবিতে তোফাজ্জল হত্যার দুই বছর হলেও শুরু হয়নি বিচার সকালে চা খেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বীর মুক্তিযোদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা শামীম মোল্লা হত্যা: দুই বছরেও হয়নি তদন্ত, উল্টো আসামি থেকে ছাত্রশক্তির সভাপতি হুথিদের কাছে ‘সেইফ প্যাসেজ’ নিশ্চিত করে সৌদিকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি: যুক্তরাষ্ট্রের “জিরো-সাম গেইম” যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের বিবৃতি: ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের ৭ নেতার রায়ের তীব্র নিন্দা-প্রতিবাদ একইদিনে ঢাকার বিভিন্ন এলাকায় ফাটল হাতবোমা: জড়িত কারা, বুঝতে পারছে না পুলিশ পাকিস্তানে পুলিশ সদরদপ্তরের মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ পুলিশসহ নিহত অন্তত ২৭ আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন রোনালদো, আছেন নেশন্স লীগের পর্তুগাল স্কোয়াডে লোডশেডিং ও জ্বালানি সংকট নিয়ে পোস্ট করায় এনসিপির মবের শিকার ও গ্রেপ্তার স্কুলশিক্ষক ‘পুলিশ খুব দুর্বল, শেখ হাসিনার এখনই আসা উচিৎ, চলে আসলি পুলিশ কিচ্ছু করতে পারবে না’, ফোনালাপের জেরে ওসি প্রত্যাহার হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন সমঝোতা: মার্কিন জাহাজকে বাধা না দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ চরমে: কেন মধ্যমশক্তির দেশগুলো যুক্তরাষ্ট্র-নির্ভরতা এড়াতে চাইছে