প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা – বর্ণমালা টেলিভিশন

প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় স্বেচ্ছাসেবকলীগ নেতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ মার্চ, ২০২৬ | ১১:৪৫ 54 ভিউ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পবিত্র ঈদুল ফিতরের দিনে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় অংশগ্রহণ করেছেন মোঃ জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতা। শনিবার (২১ মার্চ) বিকালে উপজেলার সদর ইউনিয়নের বড়দেওয়ান পাড়া এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার ভোরে সরাইল উপজেলা সদরের বড়দেওয়ান পাড়া এলাকার বিশিষ্ট মুরুব্বি জাহাঙ্গীর ঠাকুর (৬৫) তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। এদিকে বিগত বেশকিছুদিন যাবত হত্যা মামলা কাঁধে নিয়ে কারাগারে প্রয়াত জাহাঙ্গীর ঠাকুরের একমাত্র ছেলে ও সরাইল সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহেদ উদ্দিন ঠাকুর চয়ন। পিতার জানাজা ও দাফন সম্পন্ন করতে এবং শেষবারের মতো সন্তানকে বাবার নিথর দেহ স্পর্শের সুযোগ করে দিতে পরিবারের পক্ষ থেকে চয়নের প্যারোলে মুক্তির আবেদন করা হলে আবেদনের প্রেক্ষিতে আসামিকে বেলা ২ ঘটিকা হতে ৫:৩০ মিনিট পর্যন্ত সাড়ে ৩ ঘণ্টা সময়ের জন্যে প্যারোলে মুক্তি দেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। এতে চয়নের পরিবার এবং এলাকাবাসী প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা ঢাকায় ৩০ ঘণ্টার ব্যবধানে জোড়া দম্পতিসহ ১৩ লাশ শাকিবের ‘রকস্টার’ নিয়ে যা বলল স্টার সিনেপ্লেক্স গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা বিশ্ববাজারে বাড়ল তেলের দাম মেসি-এমবাপ্পের সামনে বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ ‘টিন হোল্ডারদের মধ্যে ইনকাম ট্যাক্স দেয় না ৭২ লাখ মানুষ’ হাজার কোটির পথে হাঁটছে ‘মাইকেল’ তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুন্নাহারের এভারেস্ট জয় সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট, বৃষ্টিতে ভোগান্তি ঈদের আগের দিনও ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৩১