চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১২ মে, ২০২৬
৬:২৪ পূর্বাহ্ণ
43 ভিউ

চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৬ | ৬:২৪ 43 ভিউ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পোস্টার লাগানোর ঘটনায় ক্যাম্পাসে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। পোস্টারে লেখা ছিল ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাই’। সূত্রগুলো জানায়, রোববার রাতে চট্টগ্রামের বটতলী স্টেশনে থাকা শাটল ট্রেনে এসব পোস্টার সাঁটানো হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর প্রৃতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে মিছিল করেছে। পোস্টারে ছাত্রলীগের নেতা-কর্মীদের রাজবন্দি হিসেবে উল্লেখ করে তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। চবি ছাত্রলীগের নামে এই পোস্টারিংয়ের পর ক্যাম্পাসের বিভিন্ন স্থানেও অনুরূপ পোস্টার দেখা গেছে বলে জানা যায়। ছাত্রদলের নেতারা এ ঘটনাকে নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্য তৎপরতা বলে অভিহিত করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন, অন্তর্বর্তী ও বর্তমান বিএনপি সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাত্রলীগের এমন কর্মকাণ্ড ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। অন্যদিকে ছাত্রলীগের সমর্থকরা এটিকে রাজনৈতিক অধিকারের দাবি হিসেবে উপস্থাপন করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতির নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের আমলে নিষিদ্ধ সংগঠনগুলোর তৎপরতা বৃদ্ধির অভিযোগ ইতোমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উঠেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফিট শরীরেও লুকিয়ে থাকতে পারে উচ্চ কোলেস্টেরল অরক্ষিত আকাশ, নীরব কর্তৃপক্ষ আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ কমল জিডিপির গতি, শিল্প খাতে ঋণাত্মক প্রবৃদ্ধি যে ১০ শ্রেণির মানুষের ওপর রাসুল (সা.)-এর লানত মাদ্রিদে পৌঁছাল বিশ্বকাপজয়ী স্পেন দল সাতক্ষীরায় মাছের ঘেরে মিলল শিবির কর্মীর বিবস্ত্র মরদেহ, হ্যাকস ব্লেড ও বৈদ্যুতিক তার উদ্ধার ‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয় ২৪ ঘণ্টায় হামে প্রাণ গেল আরও ৫ শিশুর, ৮ শত ছুঁইছুঁই ‘জুলাইয়ের পর প্রথম গুম’, মিরাজ শেখকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় তারেক সরকারের প্রতি এইচআরডব্লিউ ব্যারিকেড ভেঙে পার্লামেন্ট অভিমুখে তেলাপোকারা, ইন্টারনেট-মেট্রো বন্ধ দিল্লিতে ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে টেস্ট-ওয়ানডেতে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের ৫ জেলায় নতুন করে বন্যা পরিস্থিতির শঙ্কা সরকারি কর্মচারীদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো থামালো কোন শক্তি? নতুন পাসপোর্টে যা যা পরিবর্তন আনা হচ্ছে বিনা বাধায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকতে পারবেন কর কর্মকর্তারা হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ ফাইনাল, এক টিকিটের দাম কত জানেন?