আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার – বর্ণমালা টেলিভিশন

আ.লীগ নেত্রী জাহানারা গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ May, ২০২৬ | ৬:০৪ 99 ভিউ
নীলফামারীর সৈয়দপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কাজী জাহানারাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানা থেকেই তাকে গ্রেফতার করা হয়। কাজী জাহানারা সৈয়দপুর ৪, ৫ ও ৬নং পৌর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর ছিলেন। জানা গেছে, জমি সংক্রান্ত একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা সৈয়দপুর থানায় যান। সেখানে উপস্থিত ছিলেন সৈয়দপুর মহিলা দলের কয়েকজন নেত্রী। সালিশের একপর্যায়ে রাগান্বিত হয়ে উঠেন জাহানারা। একপর্যায়ে তিনি মহিলা দলের নেত্রীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং মারমুখী হয়ে উঠেন। পরে থানা থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর থানার সামনেই তিনি ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বলেন ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’। পুলিশ পরিস্থিতি সামাল দিতে দ্রুত নীলফামারী সদর থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে নীলফামারী কারাগারে পাঠিয়ে দেন। এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, নীলফামারী সদরের একটি মামলায় আওয়ামী নেত্রী জাহানারাকে গ্রেফতার করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই সম্পর্ক বজায় রাখবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ময়মনসিংহে অস্ত্র তৈরির সময় স্বেচ্ছাসেবক লীগের কর্মী গ্রেপ্তার ফ্যামিলি কার্ডের আওতায় ৭৪ হাজার পরিবার সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বৃদ্ধি পেয়েছে পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার ঠাকুরগাঁওয়ে বিলুপ্তির পথে তাঁতশিল্প, পেশা বদলাচ্ছেন তাঁতিরা মৌলভীবাজারে ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী